শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৫ বছর পর টেস্টের ওপেনিং জুটিতে শতরান, ৩ বছর পর তামিমের সেঞ্চুরি

দীর্ঘ পাঁচ বছর পর টেস্টের ওপেনিং জুটিতে শতরানের দেখা পেল বাংলাদেশ। তামিম ইকবাল ও মাহমুদুল জয়ের উদ্বোধনী জুটিতে বাংলাদেশ সংগ্রহ করে ১৬২ রান। ৫৮ রান করা জয়কে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করে এই জুটি ভাঙেন আশিথা ফার্নান্দো।

তবে তামিম সেঞ্চুরি পেয়েছেন। সেঞ্চুরির দেখা পেতে ১৬২ বল খেলেছেন তিনি। এটি তার ১০ম সেঞ্চুরি। সাড়ে তিন বছর পর টেস্টে সেঞ্চুরির দেখা পেলেন এই ব্যাটার।

দ্বিতীয় উইকেট জুটিতে এখন ব্যাট করছেন তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত।

টেস্টে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রানের রেকর্ড নিয়ে দীর্ঘদিন ধরে তামিমের সঙ্গে মিউজিক্যাল চেয়ার খেলছেন মুশফিক।

সাগরিকায় সোমবার দিনশেষে ৩৫ রানে অপরাজিত থাকা তামিম আজ সকালেই তুলে নেন ক্যারিয়ারের ৩২তম অর্ধশতক। তবে তামিম থামেননি সেখানেই। দেখেশুনে খেলেছেন। তবে বাজে বল পেলে সাজা দিতেও ভুল করেননি এই ড্যাশিং ওপেনার। রমেশ মেন্ডিসের ওভারে চার মেরে অর্ধশতক পূরণ করেন তামিম। তার কিছুক্ষণ পরেই বাংলাদেশের ইনিংস ছোঁয় শতরানের ঘর। দীর্ঘ পাঁচ বছর পর টেস্টে শতরানের ওপেনিং পার্টনারশিপ পেল বাংলাদেশ। সর্বশেষ ২০১৭ সালে গলে এই শ্রীলংকার বিপক্ষেই ওপেনিং জুটিতে ১১৮ রান তুলেছিলেন সৌম্য সরকার ও তামিম।

এর পর ৮৫ রানে পৌঁছে তামিম ছাড়িয়ে যান মুশফিককে। ৬৬ টেস্টে তামিমের সংগ্রহ চার হাজার ৯৩৬। বাংলাদেশের পক্ষে টেস্টে সবচেয়ে বেশি রান এখন তামিমের। চার হাজার ৯৩২ রান নিয়ে দুইয়ে মুশফিক। ৫৯ টেস্টে সাকিব আল হাসানের সংগ্রহ চার হাজার ২৯ রান। ৫০ টেস্টে তিন হাজার ২৬ রান করেছেন হাবিবুল বাশার।

এই রিপোর্ট লেখাকালীন ৫৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৭২।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা

সাতক্ষীরায় জেলা প্রশাসক (ডিসি) কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে প্রস্তুতি সভাবিস্তারিত পড়ুন

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

বিদেশে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট এলে বিওএ এবং ফেডারেশন কর্মকর্তাদের ভ্রমণের হিড়িক পড়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান