রবিবার, জুলাই ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৭৩ মামলা মাথায় নিয়ে সাতক্ষীরা পৌর মেয়র পদে লড়ছেন জামাত নেতা নূরুল হুদা

সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়ছেন ৫ প্রার্থী।

নৌকা ও হাতপাখা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে কোনো মামলা নেই। ধানের শীষ প্রতীকসহ ৩ প্রার্থীর নামে রয়েছে একাধিক মামলা। এর মধ্যে এক প্রার্থীর নামেই আছে ৭৩টি মামলা!

১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সাতক্ষীরা পৌর সভা নির্বাচন।

এবারের নির্বাচনে শহরতলীর উত্তর পলাশপোল এলাকার মো: নজিবর রহমানের ছেলে মো: নুরুল হুদা মেয়র পদে (স্বতন্ত্র) প্রার্থী হয়েছেন। তিনি জয়ের জন্য জগ প্রতীক নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। নিয়মানুযায়ী ভোটযুদ্ধে অবতীর্ণ হওয়া প্রত্যেক প্রার্থীর হলফ নামা নির্বাচন কমিশনে জমা দিতে হয়।

মেয়র প্রার্থী মো: নুরুল হুদা স্বাক্ষরিত হলফ নামায় তিনি উল্লেখ করেছেন তার নামে ৭৩টি মামলা আছে। বিশেষ ক্ষমতা আইনে ও বিষ্ফোরক আইনে এসব মামলা দায়ের করা হয়। বিচারাধীন এসব মামলায় তিনি জামিনে আছেন।

হলফ নামার তথ্যানুযায়ী, মো: নুরুল হুদা বিএসসি পাশ। ব্যাংক, বন্ধু বান্ধব বা অন্য কারোর কাছে তার দায় দেনা নেই। পেশায় তিনি এক জন কাঠ (কাঠ ক্রয়) ব্যবাসায়ী। নগদ ৮ লাখ টাকা আছে তার। এ ছাড়া মোটরযান ১টি, টিভি-ফ্রিজ আছে ৪০ হাজার টাকার। খাট-আলনা ও শোকেজ আছে ২৫ হাজার টাকার। ব্যবসা থেকে বাৎসরিক আয় ৩ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে তার শেয়ার ক্রয় করা আছে। তা থেকে তিনি বছরে ৫০ হাজার টাকা আয় করেন। তার কৃষি, অকৃষি, বাড়ি/এ্যাপর্টমেন্ট নাই। তার নামে বিশেষ ক্ষমতা আইনে ৪টি মামলা দায়ের হয়। এর মধ্যে ২টি মামলা ডিসচার্জ ও ২টি মামলায় তিনি খালাস পেয়েছেন।

বর্তমান মেয়র তাজকিন আহম্মেদ চিশতি বিএনপি মনোনীত (ধানের শীষ প্রতীকে) প্রার্থী। তিনি এলএলবি অনার্স পাশ। তার নামে ২টি ফৌজদারী মামলা বিচারাধীন আছে। তার বার্ষিক আয় ৪ লাখ ৮০ হাজার টাকা।

নারিকেল গাছ প্রতীকের (স্বতন্ত্র) প্রার্থী নাসিম ফারুক খান মিঠু। তিনি স্বশিক্ষিত উল্লেখ করে বলেছেন তার নামেও মামলা আছে। বর্তমান তার বিরুদ্ধে ২টি ফৌজদারী মামলা বিচারাধীন আছে। তার বার্ষিক আয় ১ কোটি ২ লাখ ৬১ হাজার ৬শ’ টাকা।

আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শেখ নাসেরুল হক। তার বিরুদ্ধে কোন মামলা নেই। ভোটারদের কাছে তিনি ক্লিন ইমেজের প্রার্থী। বার্ষিক আয় দেখিয়েছেন ২ লাখ ৫০ হাজার টাকা।

ইসলামী আন্দোলনের প্রার্থী এস,এম মুসতাফীজ-উর রউফ। তিনি হাতপাখা প্রতীক নিয়ে লড়ছেন। বিএ পাশ এই প্রার্থীর নামে কোন মামলা নেই। চিকিৎসা খাতে তিনি তার বার্ষিক আয় দেখিয়েছেন ২ লাখ টাকা।

সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজমুল করিম জানান, সাতক্ষীরা পৌরসভায় মোট ভোটারের সংখ্যা ৮৯ হাজার ২২৪ জন। এর মধ্যে নারী ভোটার ৪৫ হাজার ৮০৬ জন আর পুরুষ ৪৩ হাজার ৪১৮ জন। আগামী ১৪ তারিখে শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, পৌরসভার ৯ টি ওয়ার্ডে ৩৭ টি ভোট কেন্দ্রের ২৪৮ বুথে ভোট গ্রহণ করার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার কোমরপুরে চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সাতক্ষীরার ধুলিহর ইউনিয়নের কোমরপুরে চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শিবপুরে এমএসপি ও এমএনপি সদস্যের সমন্ময় সভা

সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভাবিস্তারিত পড়ুন

টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে সাতক্ষীরা, জনভোগান্তি চরমে

দুই সপ্তাহের টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতার কবলে পড়ছে সাতক্ষীরার বিস্তীর্ণ এলাকা এতে ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা, ডুবে গেছে বাড়িঘর ও ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগ, অচল হয়ে পড়া ড্রেনেজ ব্যবস্থা। অপরিকল্পিতভাবে মাছের ঘেরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত
  • ​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান