বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৭৭ বছরের বৃদ্ধকেই বিয়ে করবেন ২০ বছরের বার্মিজ তরুণী!

প্রেম যে কোনো বাধা মানে না, তা আরও একবার প্রমাণ করলো মিয়ানমারের ২০ বছরের তরুণী জো আদতে ও তার ৭৭ বছরের ইংলিশ ‘প্রেমিক’ ডেভিড। ব্রিটিশি গণমাধ্যম দ্য সান-এর এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

জানা গেছে, বার্মিজ তরুণী জো যে বৃদ্ধের প্রেমে পড়েছেন তিনি একজন মিউজিক প্রোডিউসার। দু’জনের বয়সের ব্যবধান ৫৭ বছর। কিন্তু বয়সের পার্থক্য দু’জনের মন বিনিময়ের মাঝে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। একে অন্যের প্রেমে এতটাই মজেছেন যে, কেউ কাউকে ছেড়ে থাকতে পারছেন না। একে অপরের প্রেমে মশগুল সর্বক্ষণ। এমনকি খুব শিগগিরই বিয়েও করতে চলেছেন তারা!

প্রেমিক ডেভিড নিঃসন্তান, জো-র সঙ্গে তার একটি ডেটিং সাইটের মাধ্যমেই আলাপ হয়। তারপর থেকে গত দেড় বছর ধরেই একে অপরকে ‘ডেট’ করছেন ডেভিড ও জো। যদিও সবটাই ভার্চুয়াল, তবে কয়েক হাজার মাইলের পথের দূরত্বেও তাদের ‘রিলেশনশিপ’ আছে বহাল তবিয়তে। বিষয়টি নানা রকম কথা ছড়ালেও বার্মিজ তরুণী জো ৭৭ ডেভিডকেই বিয়ে করবেন বলে জানিয়েছেন।
এই অসম জুটির প্রেম নিয়ে চর্চার শেষ নেই। তবে ৭৭ বছরের ডেভিড অবশ্য নিজেকে বুড়ো বা বয়স্ক ভাবতে ও বলতে নারাজ। তার কথায়, তিনি নিজেকে সবসময় ‘যুবক’-ই ভাবেন। উল্লেখ্য, কোভিড পরিস্থিতিতে এখন ব্রিটেন যেতে পারছেন না জো। তবে তার পাসপোর্ট হয়ে গেলেই, তিনি ৫৭ বছরের বড় প্রেমিক ডেভিডের সঙ্গে দেখা করতে ব্রিটেন যাবেন।

সূত্র : জি নিউজ ও দ্য সান।

একই রকম সংবাদ সমূহ

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

দেশে ও বিদেশে নানামুখী ভোগান্তিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য চলতি মাসেই চালুবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের
  • বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক, নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যুতে জোর
  • জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান
  • ইরানের নাজাফে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল
  • বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • খামেনির জানাজায় হাজির নিহত আহমাদিনেজাদ!
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • সৌদির প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • খামেনির রাষ্ট্রীয় জানাজায় যোগ দিচ্ছেন যেসব বিশ্বনেতা