রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অক্টোবরেও রেমিট্যান্সে রেকর্ড

প্রবাসী বাংলাদেশিরা অক্টোবর মাসেও রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, অক্টোবর মাসে তারা ২১১ কোটি (২ দশমিক ১১ বিলিয়ন) মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। আর গত চার মাসে ( জুলাই-অক্টোবর) প্রবাসীরা প্রায় ৯ বিলিয়ন (৮.৮২৫ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন।

রবিবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। এতে আরও বলা হয়, গত বছরের অক্টোবর মাসে শেষে বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩২ বিলিয়ন ( ৩ হাজার ২৪৩ কোটি) ডলার। এই বছরের অক্টোবর শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৪১ বিলিয়ন (৪ হাজার ১০০ কোটি) ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে প্রায় ৯ বিলিয়ন ডলার।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, ‘প্রবাসীরা প্রতিমাসেই রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠাচ্ছেন। যে কারণে অর্থনীতিতে এর বড় ধরনের প্রভাব পড়ছে। রেমিট্যান্স বাড়ায় একদিকে ব্যাংকগুলোর হাতে বিনিয়োগ করার মতো টাকা আসছে, অন্যদিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভেও রেকর্ড হচ্ছে।’
উল্লেখ্য, চলতি অর্থবছরের প্রথম ৪ মাসে প্রবাসী আয় এসেছে ৮৮২ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৪৩ দশমিক ২৪ শতাংশ বেশি। ২০১৯-২০ অর্থবছরের প্রথম চার মাসে প্রবাসীরা ৬১৬ কোটি ডলার পাঠিয়েছিলেন। অর্থাৎ এই অর্থবছরের প্রথম চার মাসে আগের অর্থবছরের প্রথম চার মাসের তুলনায় প্রবাসীরা ২৬৪ কোটি ডলার বেশি পাঠিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির ঐক্যবদ্ধ থাকতে, একক প্রার্থী রাখতে ও যেন কোনোবিস্তারিত পড়ুন

নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী

গুমকে বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমানবিস্তারিত পড়ুন

চোখ বেঁধে সীমান্ত দিয়ে শিলং, পরে পাগল ভেবে হাসপাতালে নেয়া হয় : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজের গুমের ৬১ দিনের ভয়ংকর অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদবিস্তারিত পড়ুন

  • ঢাকার যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে যেসব সিদ্ধান্ত
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
  • কারওয়ান বাজারের কিচেন মার্কেট যাবে গাবতলীতে
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?
  • বাংলাদেশের ভূমি ব্যবহার: দিল্লিকে ৪ শর্ত দেওয়ার চিন্তা করছে ঢাকা
  • আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর
  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর