বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘অদ্ভুত শব্দ’ই খোঁজ দিল ১০ বছর আগে হারানো আইফোনের

হালের ক্রেজ আইফোনের আবেদন ১০ বছর আগেও একই ছিল। ১০ বছর আগে সাধের আইফোনটি হারিয়ে ফেলেছিলেন এক নারী। সে সময় অনেক খোঁজাখুঁজি করেও সাধের আইফোনটি কোথাও খুঁজে পাননি তিনি। এক দশক পর সেই হারানো ফোনটি পেয়ে একদম তাজ্জব বনে গেছেন তিনি।

বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের বাসিন্দা বেকি ব্যাকহ্যাম সে সময় আইফোন হারিয়েও তাজ্জব হয়ে গিয়েছিলেন। কারণ বাড়ি থেকে কোথাও বের না হলেও তার মোবাইল লাপাত্তা হয়ে যায় বলে নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে।

২০১২ সালের অক্টোরবে বেকির মোবাইল হারিয়ে যায় বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

তবে এতো বছর পর টয়লেটে আইফোন পাওয়ার পেছনের ঘটনাও কম চমকপ্রদ নয়।

নিউইয়র্ক টাইমস জানায়, বেকি ও তার স্বামী ফ্ল্যাশ করার পর টয়লেটে ‘অদ্ভুত শব্দ’ শুনতে পেতেন। সেই শব্দের সন্ধান করতে গিয়েই টয়লেটের পাইপের ভেতর আটকে থাকা আইফোনের খোঁজ মেলে।

ফোনের পিছনের অংশটি খোলা ছিল, তবে আইফোনটি টয়লেট পাইপে ১০ বছর কাটানোর তুলনায় ভালো অবস্থায় ছিল বলে বেকি ফেসবুক পোস্টে দাবি করেছেন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

৪০ বছর পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদে বসতেবিস্তারিত পড়ুন

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

  • ড. খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
  • মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম
  • বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
  • রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ এজেন্সির লাইসেন্স বাতিল
  • মালয়েশিয়া দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর বিদেশ সফর
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • ক্যানসারের চিকিৎসায় আশার আলো: ইনজেকশনে সম্পূর্ণ টিউমার নির্মূল সম্ভব
  • ২ কর্মদিবসে মিলবে মার্কিন অভিবাসী ভিসা
  • ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ডোনাল্ড ট্রাম্প
  • যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও
  • ভারত যা চাইবে তাই পাবে, আমি মোদির অনেক বড় ‘ভক্ত’: ডোনাল্ড ট্রাম্প
  • ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা