মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘অন্যায়, অপরাধ নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে’: কলারোয়ার ওসি শেখ মুনীর

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আলহাজ্ব শেখ মুনীর-উল-গীয়াস বলছেন, ‘সমাজ থেকে অন্যায়, অপরাধ নির্মূল করতে সবাইকে এগিয়ে আসতে হবে। সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌতুক মুক্ত সমাজ গড়তে হলে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকেও সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসতে হবে।’

সোমবার বিকেলে উপজেলার চন্দনপুর ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম ও কার্য্যলয়ের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওসি শেখ মুনীর আরো বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ পুলিশের আইজিপি ড.বেনজির আহম্মেদ স্যারের নির্দেশনায় পুলিশের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশব্যাপী ইউনিয়ন ভিত্তিক বিট পুলিশিং কার্য্যলয় স্থাপন কার্যক্রমের ব্যবস্থা করা হয়েছে। পুলিশ জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্বে সর্বদা কাজ করে যাচ্ছে। এই সকল বিটে সার্বক্ষণিক পুলিশ কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন।’

সকল অপরাধীকে সর্তক করে সমাজ বিরোধী কাজ থেকে বিরত থাকার আহবান জানান তিনি।

চন্দনপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলারোয়া থানার ইন্সপেক্টর (তদন্ত ওসি) বুরহান উদ্দিন।

চন্দনপুর ইউনিয়নের পুলিশিং বিটের (বিট নং-০৭) দায়িত্বপ্রাপ্তরা হলেন এসআই ইস্রাফিল হোসেন (০১৭১৬১৯৭২৩৮), এএসআই রকিবুল ইসলাম (০১৭২৪৫৩০০৮০) ও এএসআই রফিকুল হাসান (০১৭১০৮৯২৫৭৯)।

অনুষ্ঠানে ইউপি সচিব আামিনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, নূর হোসেন, আ.মাজেদ, আবু সিদ্দিক, শিক্ষক আবু বক্কর ছিদ্দিক, আবু ছিদ্দিক, চন্দনপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব রুস্তম আলী, জিএম জাহিদুল আলম, কামরুজামান, নাজমুল ইসলাম, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, সকল ইউপি সদস্য, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চন্দনপুর ইউনিয়নের বিট পুলিশিং এর দায়িত্বপ্রাপ্ত এসআই ইস্রাফিল হোসেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার মঙ্গলবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর বাষিক পুষ্টি কর্মপরিকল্পনাবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লা ও বোয়ালিয়া ফুটবল দল মুখোমুখিবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি