শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি কল্যাণ সমিতি, সাতক্ষীরা জেলা শাখার নব-নির্বাচিত ম্যানেজিং কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সংগঠনের সাবেক সভাপতি মোঃ আব্দুর রব ওয়ার্ছী। বিশেষ অতিথি ছিলেন সাবেক সাধারণ সম্পাদক ডাঃ এ. কে. এম আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে নব-নির্বাচিত কমিটির সদস্যদের পরিচিতি তুলে ধরা হয় এবং তাদের আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার প্রদান করা হয়। এসময় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি শেখ আব্দুল মান্নান ও মোহাম্মদ আলী সিদ্দিকী, সাধারণ সম্পাদক মোঃ আশরাফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবু হাফিজ ফসিউদ্দিন, কোষাধ্যক্ষ কাজী আমজাদ বারী, যুগ্ম কোষাধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম (বীর মুক্তিযোদ্ধা) প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন কমিটির নির্বাহী সদস্যর মোঃ আজিজুর রহমান, মোঃ হাবিবুল্যাহ, মোঃ অলিদ আলী, মোঃ আব্দুর রশীদ সরদার, মোঃ মনির উদ্দীন, মোঃ মুনসুর আলী, মোঃ ওসমান আলী, অমল কুমার মিত্র, একেএম আলী নেয়াজ এবং মোঃ আবুল কালাম। অনুষ্ঠানে বক্তারা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের কল্যাণ, অধিকার রক্ষা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে নব-নির্বাচিত কমিটির প্রতি আহ্বান জানান। তারা সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। শেষে নব-নির্বাচিত কমিটির পক্ষ থেকে সকল সদস্যদের সহযোগিতা কামনা করা হয় এবং সংগঠনের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ ও তীব্র জলাবদ্ধতা নিরসনের দাবিতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস