বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২৮ হাজার টাকা জরিমানা আদায়

নিজস্ব প্রতিনিধি: যশোরের অভয়নগরে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে দুই প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার  অক্টোবর) দুপুরে শিল্প বাণিজ্য ও বন্দর নগরী নওয়াপাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার নিশ্চিত করে, বিএসটিআই কর্মকর্তাকে সাথে নিয়ে প্রথম ধাপে রাজঘাটের নুরজাহান ফিলিং স্টেশন, নোয়াপাড়া ফিলিং স্টেশন, বন্ধনওয়ে ব্রিজে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট । ওজন পরিমাপ সঠিক হওয়ায় এসব প্রতিষ্ঠানে কোন জরিমানা করা হয়নি।

তবে নওয়াপাড়া মুসলিম হোটেলের ম্যানেজার তৈয়ব আলীকে অভিযান পরিচালনা করে দই মিষ্টি ওজন কম ও ষাড়ের মাংসের দামে গাভীর মাংস বিক্রির অভিযোগে ওজন পরিমাপ মানদন্ড আইন ২০০৮ এর ৪১ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও কাঁচা বাজার সংলগ্ন মেসার্স দত্ত ডিপার্টমেন্টাল স্টোরের মালিক তাপস দত্তকে একই আইনে ৮ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। এর আগে নওয়াপাড়া কাঁচা বাজারের বিভিন্ন দোকানের ওজন স্কেল ঠিক আছে কিনা তা যাচায় করা হয়।

নওয়াপাড়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার ভূমি থান্ডার কামরুজ্জামান বলেন, নওয়াপাড়া পৌরবাসীকে একটি আধুনিক পরিচ্ছন্ন ও মনোরম নগর উপহার দিতে এ অভিযান অব্যাহত থাকবে। ১১ তম দিনের অভিযানে অপরাধীর সংখ্যা কমে এসেছে বলে মনে করেন পৌরবাসী। প্রশাসনের এমন আন্তরিকতা ও ধারাবাহিক তদরকি অব্যাহত থাকবে সব সময় এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই কর্মকর্তা ও পৌর কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক