শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অসহায় কৃষকের পাশে দাঁড়ালো যবিপ্রবি ছাত্রলীগ

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর নির্দেশনা অনুযায়ী অসহায় কৃষকের ধান কেটে দিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

২৯ এপ্রিল যবিপ্রবি ছাত্রলীগের শহীদ মসিয়ূর রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি বিপ্লব দে শান্তর নেতৃত্বে যশোরের চুড়ামনকাটি ইউনিয়নের সাজিয়ালীর গোবিলা মাঠে মোহাম্মদ আলী ও মোহাম্মদ জাকির গাজী নামে দুই কৃষকের প্রায় ১ বিঘা ৭ কাঠা জমির ধান কেটে দিয়েছে ছাত্রলীগের নেতা কর্মীরা।

চলমান করোনা পরিস্থিতি হঠাৎ ভয়াবহ রুপ ধারণ করাই সরকার দেশে আবারও লকডাউন ঘোষণা করেছে। এতে চরম বিপদে পরেছেন অসহায় কৃষকেরা। অর্থ সংকট ও শ্রমিকের অভাবে জমির পাকা ধান কাটতে পারছেন না অনেক কৃষক। এই অবস্থায় এই দুই কৃষকের পাশে দাড়ান যবিপ্রবি ছাত্রলীগ।

এ বিষয়ে শহীদ মসিয়ূর রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি বিপ্লব দে শান্ত জানান, করোনা মহামারী চলাকালীন সময়ে শ্রমিক সংকটে পড়েছে অসহায় কৃষকেরা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছাত্রলীগকে গতবছরের ন্যায় নির্দেশ দিয়েছেন কৃষকের ধান কেটে ফসল ঘরে তুলতে সহযোগিতা করার। তারই ধারাবাহিকতায় যশোর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা কাজী নাবিল আহমেদ, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি আল নাহিয়ান খান জয় ভাই ও বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য দাদার নির্দেশনায় আমরা যবিপ্রবি ছাত্রলীগ পরিবার অসহায় কৃষকের পাশে দাড়িয়েছি, তাদের জমির ধান কেটে ফসল ঘরে তুলতে আমরা সাধ্যমত চেষ্টা করেছি। এছাড়া করোনা মহামারীকে উপেক্ষা করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মীরা রোজা রেখে কৃষককে সহায়তা করেছে। ইতিপূর্বেও আমরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ কৃষকের ধান কেটে ঘরে তুলতে সহযোগিতা করেছি আর এ প্রচেষ্টা আমরা অব্যহত থাকবে।

শহীদ মসিয়ূর রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি বিপ্লব দে শান্তর নেতৃত্বে ধান কাটা কাজে আরও উপস্থিত ছিলেন যবিপ্রবি ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আল মামুন সিমন, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগ ছাত্রলীগের সাধারন সম্পাদক আশিক খন্দকার, ইংরেজী বিভাগ ছাত্রলীগের সাধারন সম্পাদক নুর মোহাম্মদ টনি, কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ছাত্রলীগের সাধারন সম্পাদক সুশান্ত দাস, যবিপ্রবি ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন, জাহিদ হাসান, কামরুল হাসান শিহাব, জুয়েল রানা, রবিন, মোহাম্মদ সাদ, সাগর ঘোষ প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি

সন্তান হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই নেমে এসেছে আরেক দুঃসহ আঘাত। একদিকেবিস্তারিত পড়ুন

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ