শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অস্ট্রিয়ার রাজধানী সিটির কাউন্সিলর হলেন বাংলাদেশি নয়ন

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা সিটি নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ভোলার লালমোহন উপজেলার কৃতী সন্তান মাহমুদুর রহমান নয়ন।

রোববার অস্ট্রিয়ান পিপলস পার্টির মনোনয়নে কাউন্সিলর নির্বাচিত হন তিনি। নয়ন পেশাগতভাবে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তার বাবা মো. মাহবুবুর রহমান লালমোহন বর্ণালি সড়কের বাসিন্ধা। তিনি অস্ট্রিয়া থেকে প্রকাশিত দৈনিক ইউরো সমাচার পত্রিকার সম্পাদক।

মাহমুদুর রহমান নয়ন নির্বাচিত হওয়ায় অস্ট্রিয়া প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়।

নয়ন ১৯৯৫ সালে ভিয়েনায় জন্মগ্রহণ করেন। এক বছর বয়সে পরিবারের সঙ্গে বাংলাদেশে ফেরেন। দেশে পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন তিনি। এর পর আবার পরিবারের সঙ্গে ভিয়েনায় চলে যান।

সেখানে জার্মান ভাষায় তিনি লেখাপড়া করেন। হাইস্কুলে ফাইনাল পরীক্ষায় নয়ন প্রথম স্থান অর্জন করেন। স্কুলের পরিচালক নয়নকে মডেল হিসেবে ঘোষণা করে সংবর্ধনা দেন। পরে নয়ন ভিয়েনার একটি নামকরা কলেজে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করেন।

ওই কলেজেও পর পর দুবার ছাত্র সংসদের সভাপতি হিসেবে নির্বাচিত হন নয়ন। পরে নয়ন ব্রিটেনে গিয়ে উচ্চশিক্ষা লাভ করে আবার ভিয়েনা ফিরে আসেন। ভিয়েনা ফিরে এসে চাকরির পাশাপাশি স্থানীয় রাজনীতিতে যোগ দেন।

প্রবাসে বাংলাদেশি তরুণদের নিয়ে নয়ন বলেন, প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশি তরুণরা নিজেদের কমিউনিটতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি স্থানীয় রাজনীতিতে সম্পৃক্ত হওয়া জরুরি।

একই রকম সংবাদ সমূহ

হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে অপহরণের শিকার ১৩ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটিরবিস্তারিত পড়ুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা