রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অস্ত্র হাতে গ্রামবাসীকে ধাওয়া, আটক যুবক

অস্ত্র উঁচিয়ে গ্রামবাসীকে ধাওয়া করার ঘটনায় তানভীর আহমেদ ভূঁইয়া (২৮) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। পরে তার কাছ থেকে তিনটি দেশীয় অস্ত্রসহ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের গণিপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত মাহবুবুর রহমান বাবুল ভূঁইয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এক কিশোরকে মারধরের ঘটনার প্রতিবাদ করায় অস্ত্র উঁচিয়ে গ্রামবাসীকে ধাওয়া করেন তানভীর আহমেদ ভূঁইয়া। বিষয়টি স্থানীয়রা ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে জানান। পরে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

এসময় তার দেয়া তথ্যমতে ঘরের মেঝের মাটি খুঁড়ে দুটি পাইপগান ও একটি গ্যাসগান উদ্ধার করা হয়। এছাড়া ঘটনার সময় স্থানীয়রা একটি ককটেল উদ্ধার করে পুলিশে হস্তান্তর করেন।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসউদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, আটক তানভীরের বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে তিতাস থানায় একাধিক মামলা রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক