মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আইনজীবীদের বিক্ষোভের মুখে দুই দিনের ছুটিতে বিচারক

ঢাকা আইনজীবী সমিতির এক সদস্যকে দুই ঘণ্টা লক-আপে রাখায় ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম (এসিএমএম) আসাদুজ্জামান নূরের অপসারণের দাবিতে আদালত বর্জন করেছেন আইনজীবীরা। তাদের বিক্ষোভের মুখে বিচারক আসাদুজ্জামান নূরকে দু’দিনের ছুটিতে পাঠানো হয়েছে।

বুধবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকা মহানগর হাকিম আদালতের গেটের সামনে আইনজীবীরা তার অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম জুলফিকার হায়াতের আশ্বাসে মূলফটক ছেড়ে দেন আইনজীবীরা।

আইনজীবীদের দাবি, দীর্ঘদিন ধরে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূর আইনজীবীদের সঙ্গে খারাপ আচরণ করে আসছেন। তিনি অদৃশ্য কোনো শক্তির আশ্রয়ে ঢাকার আদালত পাড়ায় রয়ে গেছেন বলে জানান তারা।

ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ইকবাল হোসেন বলেন, মঙ্গলবার (২২ ডিসেম্বর) অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটছে। একজন আইনজীবীকে ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর অসম্মান করেছেন। ওই আইনজীবী ঢাকা আইনজীবী সমিতির কাছে লিখিতভাবে বিষয়টি জানান। তার প্রেক্ষিতে আজ আসাদুজ্জামান নূরের অপসারণের দাবিতে সিএমএম মূল ফটক আটকে অবস্থান নিই। এরপর আমরা এ বিষয়ে সিএমএম জুলফিকার হায়দারের সঙ্গে আলোচনা করেছি। তিনি আমাদের জানিয়েছেন, তাকে (আসাদুজ্জামান নূর) আপাতত দু’দিনের ছুটিতে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা বিষয়টি মন্ত্রণালয়কে তাৎক্ষণিকভাবে জানিয়েছি। মন্ত্রণালয় তাকে বদলির বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এরপর আমরা মূল ফটক থেকে সরে এসেছি। এখন আসাদুজ্জামান নূরের প্রত্যাহারের বিষয়ে আলোচনা চলছে।’

সমিতির সাবেক সাধারণ সম্পাদক জসীম উদ্দিন বলেন, ‘মঙ্গলবার এক আইনজীবীকে ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর পুলিশ দিয়ে দুই ঘণ্টা লক-আপে আটকে রাখে। কোনো ম্যাজিস্ট্রেট যেন আইনজীবীর সঙ্গে এ ধরনের আচরণ করতে না পারেন সেজন্য আমরা তার অপসারণের দাবিতে সিএমএম আদালতের সামনে অবস্থান নিয়েছি।’

ভুক্তভোগী আইনজীবী মোহাম্মদ রুবেল বলেন, ‘গতকাল একটা মামলার শুনানির জন্য আসাদুজ্জামান নূরের আদালতে যাই। সেখানে গিয়ে কোর্ট কখন উঠবে, পেশকারের কাছে সময় জানতে চাই। এরপর তিনি জানান, সাড়ে ১০টায় কোর্ট উঠবে। কিন্তু বেলা ১১টার দিকেও বিচারক না ওঠায় বিষয়টি পেশকারের কাছে জানতে চাই। পরে আদালতের কার্যক্রম শুরু হলে বিচারক আমার মামলা না শুনে পরে আসতে বলেন। পরে গেলে আমাকে দুই ঘণ্টা লক-আপে আটকে রাখেন এবং বলেন, আমার সনদ বাতিল করে দেবেন এবং সব ম্যাজিস্ট্রেটকে বলে দেবেন, আমার মামলা না শোনার জন্য। আমি বিষয়টিতে চরম অপমান বোধ করছি এবং ওই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।’

একই রকম সংবাদ সমূহ

শ্রমবাজারে নতুন দিগন্ত, ৮ মাসে বিদেশে গেছেন প্রায় সাড়ে চার লাখ কর্মী

যুদ্ধের কালো মেঘ আর বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়েও বিদেশের শ্রমবাজারে নিজেদেরবিস্তারিত পড়ুন

নোবেলজয়ী ইউনূসকে হেনস্তা, সরকারের তীব্র নিন্দা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারেরবিস্তারিত পড়ুন

থাইল্যান্ডে বিদেশি ব্যবসার প্রসার, বাংলাদেশের সম্ভাবনায় বাধা কেন?

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র থাইল্যান্ড। দেশটির বাজারে চীন, জাপান, যুক্তরাষ্ট্র, তাইওয়ান,বিস্তারিত পড়ুন

  • এসএসসিতে ফেল করলে ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা : শিক্ষামন্ত্রী
  • পুলিশি পাহারায় ৩০ ঘণ্টা পর চুয়েট ছাড়লেন উপাচার্য
  • সৌদিতে আটকে পড়াদের ভিসার মেয়াদ নিয়ে ঢাকার দ্বিপক্ষীয় উদ্যোগ
  • ড. ইউনূস সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আছেন, যা জানালেন সফরসঙ্গী
  • সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ঢাকায় ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী
  • থাকছে না দলীয় প্রতীক : স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির
  • সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফ ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার
  • উন্নয়ন অর্থায়নে বিশ্বব্যাংকের ‘ফিলানথ্রপি হাব’ চালু
  • ডেঙ্গুতে প্রাণ গেল আরও চারজনের, একদিনে হাসপাতালে ভর্তি ২১৬৭
  • বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে কানাডার প্রতি সহযোগিতার আহবান প্রধানমন্ত্রীর
  • ইউপি নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, ৫ ধাপের প্রথমটি ২১ জানুয়ারি
  • জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী