আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ, দ্রুত শাস্তির দাবি


নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: আইনজীবী নিজাম উদ্দিন শান্তকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের উদ্যোগে আদালত চত্বরে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে ফোরামের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ আইনজীবীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যার তীব্র ক্ষোভ ও নিন্দা জানান। তারা বলেন, একজন বিজ্ঞ আইনজীবীকে এভাবে হত্যা করা অত্যন্ত ন্যাক্কারজনক ও বিচারব্যবস্থার জন্য হুমকি স্বরূপ। পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনকে উদ্দেশ্য করে তারা অবিলম্বে ঘটনায় জড়িত সকল হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং দ্রুততম সময়ের মধ্যে তাদের বিচারিক প্রক্রিয়ায় এনে সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোরালো দাবি জানান।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অপরাধীদের দ্রুত আইনানুগ বিচারের মুখোমুখি না করা হলে আগামীতে আইনজীবীরা আরও কঠোর ও বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন।
সমাবেশ শেষে আইনজীবীরা একটি প্রতিবাদ মিছিল বের করেন, যা আদালত চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

ক্রয়কৃত জমি নিয়ে অপপ্রচার : সাতক্ষীরায় পৌর মেয়র প্রার্থী ওমর ফারুকের সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: ক্রয়কৃত জমিকে পারিবারিক রাস্তা দাবি করে অপপ্রচার ও মিথ্যাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জলবায়ু বাস্তুচ্যুতদের জীবনমান উন্নয়নে উত্তরণের সভা
জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং সরকারি সম্পদ ওবিস্তারিত পড়ুন

ভোমরা স্থল বন্দরের কাস্টমস হাউসে মত বিনিময় সভা
নিজস্ব প্রতিনিধি: আন্তর্জাতিক বাণিজ্য গতিশীল করতে ও রাজস্ব আদায়ের লক্ষমাত্রা অর্জনের লক্ষ্যেবিস্তারিত পড়ুন


