বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আইপিএলে তাসকিনকে দলে চেয়ে গৌতম গম্ভীরের ফোন!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পঞ্চদশ আসর শুরু হতে যখন ৪ দিন বাকি তখন বিপাকে পড়েছে টুর্নামেন্টের নবাগত দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।

কনুইয়ের ইনজুরির কারণে সাড়ে ৭ কোটি রুপিতে কেনা দলটির পেস আক্রমণের অন্যতম অস্ত্র মার্ক উডকে পাচ্ছে না তারা।

এমন খবর শোনার পর থেকেই উডের বিকল্প খুঁজছে ফ্র্যাঞ্চাইজিটি। উডের বদলিতে কেন রিচার্ডসন, সাকিব মাহমুদ, ব্লেসিং মুজারাবানি, নাভিন উল হক এমনকি বাংলাদেশের বাঁহাতি পেসার শরিফুল ইসলামের নামও বলা হচ্ছে।

তবে উডের বিকল্প হিসেবে বাংলাদেশের আরেক বাঁহাতি পেসার তাসকিন আহমেদকে নাকি পছন্দ লক্ষ্ণৌয়ের মেন্টর গৌতম গম্ভীরের।

এরই মধ্যে তাসকিনকে দলে চেয়ে বিসিবিতে ফোন করেছেন ভারতের এ সাবেক অধিনায়ক।

গৌতম গম্ভীরের ফোনের বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

রোববার সন্ধ্যায় বিসিবিকে ফোন করে গৌতম গম্ভীর জানান, এবারের আইপিএলে তাসকিন আহমেদকে চাচ্ছে লক্ষ্ণৌ দলে। তবে ২৬ তারিখে টুর্নামেন্ট শুরুর পর থেকে পুরো মৌসুমে খেলতে হবে তাসকিনকে।

এদিকে এ মুহূর্তে জাতীয় দলের হয়ে দক্ষিণ আফ্রিকায় দারুণ খেলছেন তাসকিন। ওয়ানডে সিরিজ শেষে প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট স্কোয়াডেও আছেন এ পেসার। তাই জাতীয় দলের খেলা ছেড়ে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতের উদ্দেশ্যে তাসকিন রওনা দেবেন কি না সেটাই প্রশ্ন। এ বিষয়ে বিসিবির সিদ্ধান্ত কি?

জানা গেছে, তাসকিনকে আজকের (সোমবার) মধ্যেই লক্ষ্ণৌ ফ্র্যাঞ্চাইজিকে নিজের সিদ্ধান্ত জানাতে হবে।

উল্লেখ্য, আইপিএলের মেগা নিলামের সংক্ষিপ্ত তালিকায় ছিল তাসকিনের নাম। কিন্তু সেই নিলামে কোনো দল আগ্রহ দেখায়নি ৫০ লাখ রুপির এই পেসারের ওপর।
এবার তাসকিনের কপাল খুললেও তিনি আইপিএলে যুক্ত হতে পারবেন কি না সেটাই দেখার বিষয় এখন।

একই রকম সংবাদ সমূহ

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

বিদেশে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট এলে বিওএ এবং ফেডারেশন কর্মকর্তাদের ভ্রমণের হিড়িক পড়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারাবিস্তারিত পড়ুন

  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান