বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আইপিএলে ইংলিশ পেসারের বদলি বাংলাদেশের শরিফুল!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পঞ্চদশ আসরের পর্দা উঠতে বাকি আর মাত্র ৪ দিন। এমন মুহূর্তে বিপাকে পড়েছে টুর্নামেন্টের নবাগত দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। ইনজুরির কারণে সাড়ে ৭ কোটি রুপিতে কেনা দলটির পেস আক্রমণের অন্যতম অস্ত্র মার্ক উডকে পাচ্ছে না তারা।

গত সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ডান হাতের কনুইয়ে চোট পান উড। তার এক্স-রে রিপোর্ট যাচাই করে চিকিৎসকরা জানিয়েছেন, সেরে উঠতে কয়েক সপ্তাহ লেগে যাবে ইংল্যান্ডের এ গতিতারকার। অর্থাৎ এবারের আইপিএলটাই মাটি এ পেসারের।

এমন খবর শোনার পর থেকেই উডের বিকল্প খুঁজছে ফ্র্যাঞ্চাইজিটি।

এ অবস্থায় লক্ষ্ণৌকে দারুণ এক পরামর্শ দিলেন ভারতের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া। উডের বিকল্প হিসেবে বাংলাদেশের বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে নিতে বললেন তিনি।

উডের বদলিতে শরিফুলকে কেন পছন্দ তার ব্যাখ্যা দেন আকাশ চোপড়া। নিজের ইউটিউব চ্যানেলে বলেন, সবশেষ বিপিএলে দারুণ বোলিং করেছে শরিফুল। ব্যাটারদের কঠিন পরীক্ষা নিয়েছে। মূলত স্লগ ওভারে দুর্দান্ত বল করেছে। নিয়ন্ত্রিত, আটসাঁট বোলিংয়ে রান বেঁধে রেখেছে। নিয়মিত ব্যাটারদের পরাস্ত করেছে। ধারাবাহিকভাবে উইকেটও শিকার করতে পারে। ফলে উডের ভালো বিকল্প হতে পারে সে।

একই রকম সংবাদ সমূহ

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

বিদেশে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট এলে বিওএ এবং ফেডারেশন কর্মকর্তাদের ভ্রমণের হিড়িক পড়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারাবিস্তারিত পড়ুন

  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান