বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যাওয়ার পথে গভীর খাদে গাড়ি, গুরুতর আহত মেয়র

কলাপাড়ায় দেশের সর্ববৃহৎ কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বরগুনা পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ। এ সময় তারেক নামের স্কুলগামী এক শিক্ষার্থীও আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য উভয়কে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসরা।

সোমবার (২১ মার্চ) সকাল নয়টার দিকে বরগুনা-পুরাকাটা আঞ্চলিক মহাসড়কের ইটবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মাইনুল নামের এক কিশোর জানান, বরগুনা পুরাকাটা আঞ্চলিক সড়কে মোবাইল ফোনে কথা বলতে বলতে অটোরিক্সা চালানোর সময় তারেক নামের এক শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয় চালক। এসময় বরগুনা থেকে কলাপাড়াগামী মেয়রকে বহনকারী গাড়িটি তারেককে বাঁচাতে গিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।

খাদে পড়ে যাওয়ার সময় আরেক প্রত্যক্ষদর্শী কালাম জানান, রাস্তায় কী হয়েছে তা আমি দেখিনি। তবে মেয়রকে বহন করা গাড়িটি দ্রুতগতিতে চার/পাঁচটি পল্টি দিয়ে রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়। পরে আমরা গাড়ি থেকে মেয়রকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

বরগুনা সদর হাসপাতালের অর্থোপেডিক বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. মো. তারেক হাসান বলেন, দুর্ঘটনায় মেয়র বেশ আহত হয়েছেন। তার ঘাড়ের কাছে হাড়ে ফাটল ধরেছে। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর