রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আইসিসির নতুন চেয়ারম্যান গ্রেগ বারক্লে

আইসিসির নতুন চেয়ারম্যান হলেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান গ্রেগ বারক্লে। গেল জুলাইয়ে শশাঙ্ক মনোহার দায়িত্ব থেকে পদত্যাগের পর আইসিসির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন ইমরান খাজা। এবার তার কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন গ্রেগ বারক্লে।

নির্বাচনে ১৬ ভোটের মধ্যে দুই-তৃতীয়াংশ অর্থাৎ ১১ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। প্রথম দফায় না হলেও দ্বিতীয় দফার ভোটে আইসিসি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান।

গ্রেগ ব্লারকে পেশায় একজন আইনজীবী। ২০১২ সাল থেকে দায়িত্ব পালন করছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে। শশাঙ্ক মনোহারের পর আইসিসির দ্বিতীয় স্বাধীন চেয়ারম্যান হলেন বারক্লে। স্বাধীনভাবে আইসিসির দায়িত্বগ্রহণ করায় নিউজিল্যান্ডের পদ দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে তাকে।

২০১৫ সালে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের অন্যতম পরিচালক ছিলেন তিনি।

এবার আইসিসির দায়িত্ব পেয়ে বারক্লে বলেন, ‘আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হওয়া অনেক বড় সম্মানের বিষয়। আমার ওপর আস্থা রাখায় আইসিসির অন্যান্য পরিচালকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা রাখি একসঙ্গে মিলে ক্রিকেটকে আরও ভালো অবস্থানে নিতে পারব।’

নবনির্বাচিত চেয়ারম্যান বারক্লে স্বাগত জানিয়েছেন ইমরান খাজাও। ভবিষ্যতেও সুসম্পর্ক বজায় রেখে কাজ করে যাবার প্রতিশ্রুতি দেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুইজন বাংলাদেশিবিস্তারিত পড়ুন

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে নির্বিচারেবিস্তারিত পড়ুন

  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী