শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আগামীকাল থেকে লকডাউনে মালয়েশিয়া

লকডাউনের ঘোষণা দিলো মালয়েশিয়া। তৃতীয় দফা করোনা সংক্রমণ রোধে আবারও জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী তানশ্রী মহিউদ্দিন ইয়াসিন। মঙ্গলবার (১২ জানুয়ারি) মধ্যরাত থেকে এটি কার্যকর হবে। ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে এ লকডাউন। নতুন করে ঘোষিত এ এমসিও গেল মার্চের মতোই কঠোরভাবে পর্যবেক্ষণ করবে সরকার।

আজ সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় এ ঘোষণা দেন তিনি।

ঘোষণা অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর দোকানপাট ছাড়া সব ধরনের ব্যবসা-বাণিজ্যের প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। বন্ধ থাকবে ধর্মীয় উপাসনালয়, খেলাধুলা, ক্লাব, বারসহ সব ধরনের সামাজিক অনুষ্ঠান। কুয়ালালামপুর, সিলাঙ্গড়, পেনাং, পুত্রাজায়া, মালাক্কা, জোহর ও সাবাহ’র জন্য প্রযোজ্য এমসিও।

দুই সপ্তাহের এমসিও শেষ হলে পরিস্থিতি বিবেচনায় পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। এ সময়ের মধ্যে সব ধরনের ভ্রমণেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সম্প্রতি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে করোনা সংক্রমণ রোধে পদক্ষেপ না নিলে মার্চ থেকে প্রতিদিন গড়ে ৮ হাজার করে করোনায় আক্রান্ত রোগী পাওয়া যাবে বলে হুঁশিয়ারির পর এ সিদ্ধান্ত নেওয়া হলো।

উল্লেখ্য, তৃতীয় দফা সংক্রমণে দেশটিতে প্রতিদিন গড়ে ২ হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। এছাড়া ৭ জানুয়ারি করোনা সংক্রমণ সর্বোচ্চ ৩ হাজার ছাড়ালে নড়েচড়ে বসে সরকার। সোমবার মালয়েশিয়ায় ২ হাজার ২৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছে ৪ জন।

একই রকম সংবাদ সমূহ

১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ১৬ বছর ধরে এদেশের জনগণের ওপর চালানো নির্যাতন-নিপীড়ন,বিস্তারিত পড়ুন

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা ও নির্মাতা নানা পাটেকার আর নেই। গোয়ায়বিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন