শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আগুনে পোড়া বঙ্গবাজারে বসলো অস্থায়ী দোকান

বঙ্গবাজারে এখনো পুরোপুরি সরানো সম্ভব হয়নি ধ্বংসস্তুপ। আজ অস্থায়ীভাবে মার্কেট চালুর কথা থাকলেও খুলে দেয়া হয়নি জায়গাটি। ফলে বাধ্য হয়ে ফুটপাতে দোকান নিয়ে বসেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

শনিবার (৮ এপ্রিল) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, উদ্ধারকর্মীরা এখনো উদ্ধারকাজ পরিচালনা করছেন। বঙ্গবাজার মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ব্যবসায়ীদের তালিকাভুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সর্বস্ব হারানো ক্ষতিগ্রস্তরা এখনো রয়েছেন আশঙ্কায়।

আগুনে পোড়া মালামাল প্রণদনাস্বরূপ ৪০ লাখ টাকায় কিনে নেয় সিটি করপোরেশন। যে টাকা বণ্টন করা হবে ক্ষতিগ্রস্তদের মাঝে।

এদিকে, ৫ দিনের মাথায় বঙ্গবাজার এলাকায়, এবার আগুন লাগে মালেকা মার্কেটে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, সকাল ৮টায় আগুনের এ খবর পান। এরপর দ্রুত ১৪টি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভাতে কাজ করে। এরপর প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে গত মঙ্গলবার (৪ এপ্রিল) অগ্নিকাণ্ডে বঙ্গবাজার লাগোয়া ৫টি মার্কেট পুরোপুরি পুড়ে গেছে। আগুনে ৫ হাজারের বেশি দোকানপাট পুড়ে গেছে। ওই আগুনের রেশ কাটতে না কাটতে আবারও বঙ্গ বাজারের পশ্চিম পাশের মার্কেটে আগুন লাগলো। তাৎক্ষণিভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। দীর্ঘ ৭৫ ঘণ্টা পর বঙ্গবাজার আগুন সম্পূর্ণ নির্বাপণ করে ফায়ার সার্ভিস। ততক্ষণে ব্যবসায়ী সব পুড়ে ছাই হয়ে যায়। ব্যসায়ীদের দাবি, আগুনে তাদের প্রায় ২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী