শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৩টি দিবস উদযাপনে প্রস্তুতি সভা

‘আপনাদের মাঝে এসেছি সেবা দিতে’: কলারোয়ার ইউএনও জুবায়ের

১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন আয়োজিত ওই সভা বৃহস্পতিবার (১১মার্চ) বেলা ১১টার দিকে উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সাংসদ বিএম নজরুল ইসলাম।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধি, সাংবাদিক এবং সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সভার শুরুতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার
জুবায়ের হোসেন চৌধুরী বলেন, ‘আমি আপনাদের মাঝে এসেছি সেবা দিতে। আপনাদের সাথে মিলে মিশে আপনাদের নিয়ে কাজ করতে চাই। আপনারা আমাকে আপন করে নিবেন, আমার আপন হবেন।’

জাতীয় পতাকা উত্তোলনের ক্ষেত্রে সকলকে সঠিক বিধি অনুসরণ করার আহবান জানিয়ে তিনি আরো বলেন, ‘প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন পতাকা উত্তোলন ও পতাকাদন্ড মানসম্মত হতে হবে। তাছাড়া বিভিন্ন দিবসে জাতীয় পতাকা উত্তোলনের ক্ষেত্রে অবমাননা হলে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।’

দিবস ৩টি যথাযথ ও আড়ম্বরপূর্ণ ভাবে পালনে সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন ও বিভিন্ন উপকমিটি গঠন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত