শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আফগানিস্তানের উত্তরাঞ্চলে ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনায় নিহত ১১

আফগানিস্তানের উত্তরাঞ্চলে একটি ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। এরা সবাই বেসামরিক নাগরিক। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও আছে। তারা একটি গাড়িতে করে যাওয়ার সময় রাস্তার পাশে থাকা মাইন বিস্ফোরণ হয়। খবর রয়টার্সের।

স্খানীয় কর্মকর্তারা মাইন বিস্ফোরণে হতাহতের খবর নিশ্চিত করেছেন। তারা এই ঘটনার জন্য তালেবানকে দায়ী করেছে। তবে তালেবান বা অন্য কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। স্থানীয় সময় শনিবার ওই হামলার ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করা হয়েছে।

আফগানিস্তানে শান্তি প্রক্রিয়ার বিষয়ে কাতারে তালেবানের শীর্ষ নেতাদের সঙ্গে জাতিসংঘের কর্মকর্তাদের বৈঠকের কয়েক ঘণ্টা আগেই এই হামলার ঘটনা ঘটেছে। আফগানিস্তানে অবস্থানরত কূটনীতিক এবং বিভিন্ন মানবিক সহায়তা সংস্থায় নিয়োজিত লোকজনের নিরাপত্তা নিয়ে আলোচনা চলছে।

এক টুইট বার্তায় তালেবানের এক মুখপাত্র বলেন, জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে আফগান শান্তি প্রক্রিয়া চালিয়ে যাওয়ার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তালেবানের রাজনৈতিক কার্যালয়ের উপ-প্রধান শের মোহাম্মেদ আব্বাস স্তানিকজাই।

জাতিসংঘের সব কর্মকর্তা এবং অন্যান্য দেশের কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে তালেবান প্রতিনিধিরা নিশ্চয়তা দিয়েছেন। কিন্তু দেশটিতে সরকারি বাহিনী এবং বেসামরিক নাগরিকদের ওপর সাম্প্রতিক হামলার জন্য তালেবানকেই দায়ী করছেন আফগান কর্মকর্তারা।

উত্তরাঞ্চলীয় বাদগিস প্রদেশের গভর্নর হুসামুদিম শামস জানিয়েছেন, শনিবারের বিস্ফোরণে তিন শিশুসহ ১১ জন যাত্রী নিহত হয়েছে। তারা কালা-ই-নাউ শহরের দিকে যাচ্ছিল। সে সময় বিস্ফোরণের ঘটনা ঘটে।

চলতি বছরের শুরুতে এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৮শ আফগান নাগরিক বিভিন্ন হামলায় হতাহত হয়েছে। তালেবানের সঙ্গে শান্তি আলোচনার মধ্যেই এসব হামলার ঘটনা ঘটেছে।

এদিকে চলতি বছরের ১ মে থেকে আনুষ্ঠানিকভাবে সেনা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত নিজেদের ৪৪ শতাংশ সেনা প্রত্যাহার করেছে দেশটি।

আগামী ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ার হামলার ২০ বছর পূর্তি উপলক্ষে বাকি সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন সেনা প্রত্যাহার শুরু হওয়ার পর থেকেই নতুন শঙ্কা দেখা দিয়েছে আফগানিস্তানে। সেখানে হামলার ঘটনা আগের চেয়ে বেড়ে গেছে।

একই রকম সংবাদ সমূহ

নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?

নেপাল বললেই চোখের সামনে ভেসে ওঠে বরফঢাকা হিমালয়, পাহাড়ি পথ আর মেঘেরবিস্তারিত পড়ুন

হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান

হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য মধ্যস্থতাকারী দেশগুলো ইরানের অবস্থান জানতে চেয়েছে। এরবিস্তারিত পড়ুন

চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর

‘চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার’ প্রতিষ্ঠার জন্য একটি সমঝোতা স্মারকবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • নেপালে নিহত বেড়ে ৩৩০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • নেপালে দীর্ঘ হচ্ছে লাশের সারি, দেড়শ ছাড়াল নিহতের সংখ্যা
  • নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক
  • নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩
  • বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন