বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তানের রকেট হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭

আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তানের রকেট হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭ জনে দাঁড়িয়েছে। এ হামলায় ২২ জন আহত হয়েছেন।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পাকিস্তানকে সতর্ক করেছে তালেবান কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, সীমান্তে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে শনিবার (১৬ এপ্রিল) পাকিস্তানি সেনাদের রকেট হামলায় আফগানিস্তানে বেশ কয়েকজন হতাহত হন। এতে অনেকেই গুরুতর আহত হওয়ায় প্রাণহানি ক্রমেই বাড়ছে। যাদের বেশির ভাগই নারী ও শিশু। এ ঘটনাকে কেন্দ্র করে থমথমে পরিস্থিতি বিরাজ করছে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে।

এদিকে পাকিস্তান বলছে ভিন্ন কথা। তাদের দাবি, পাকিস্তান থেকে আফগানিস্তানের দিকে নয়; বরং কাবুল থেকে হামলা চালানো হয়েছে ইসলামাবাদের দিকে। যদিও পাকিস্তানের এ দাবি পুরোপুরি অস্বীকার করেছে তালেবান প্রশাসন।

গত বছর তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর পাকিস্তানের সঙ্গে সীমান্ত নিয়ে উত্তেজনা বেড়েছে। আফগান সরকারের একজন কর্মকর্তা বলেন, রকেট হামলার পাশাপাশি দেশটির খোস্ত প্রদেশের সীমান্ত এলাকায় বেশ কয়েকটি গ্রামে হেলিকপ্টার থেকে বোমাবর্ষণ করেছে পাকিস্তানের সেনারা। শুধু তাই নয়, বেসামরিক লোকদের ঘরবাড়ি লক্ষ্য করে হামলাও চালানো হয়েছে।

এদিকে, স্থানীয় সময় রোববার (১৭ এপ্রিল) তালেবানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

৪০ বছর পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদে বসতেবিস্তারিত পড়ুন

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

  • ড. খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
  • মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম
  • বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
  • রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ এজেন্সির লাইসেন্স বাতিল
  • মালয়েশিয়া দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর বিদেশ সফর
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • ক্যানসারের চিকিৎসায় আশার আলো: ইনজেকশনে সম্পূর্ণ টিউমার নির্মূল সম্ভব
  • ২ কর্মদিবসে মিলবে মার্কিন অভিবাসী ভিসা
  • ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ডোনাল্ড ট্রাম্প
  • যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও
  • ভারত যা চাইবে তাই পাবে, আমি মোদির অনেক বড় ‘ভক্ত’: ডোনাল্ড ট্রাম্প
  • ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা