শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আবারো ৭ বছরের কারাদণ্ড ইমরান ও বুশরার

সাইফার মামলা ও তোশাখানা মামলায় মোট ২৪ বছরের কারাদণ্ড হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের। এবার যোগ হলো আরো ৭ বছর।

শরিয়াহ আইন লঙ্ঘন করে ইদ্দত শেষ হওয়ার আগেই বুশরা বিবিকে বিয়ে করার দায়ে দেশটির একটি আদালত আজ ইমরান ও বুশরা বিবিকে সাত বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন। খবর ডনের

রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে একটি অস্থায়ী আদালত ইমরান ও বুশরা দম্পতির বিরুদ্ধে রায় ঘোষণা করেন। কারাদণ্ডাদেশের পাশাপাশি তাদের ৫ লাখ রুপি করে জরিমানা করেছেন আদালত। রায় ঘোষণার সময় বিশেষ ওই আদালতে উপস্থিত ছিলেন ইমরান খান ও বুশরা বিবি।

বুশরা বিবির সাবেক স্বামী খাওয়ার মানেকার করা মামলায় ইমরান ও বুশরাকে এই সাজা দিলেন আদালত। মামলায় খাওয়ার মানেকা অভিযোগ করেছিলেন, তার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর নির্দিষ্ট সময় পার না হতেই ইমরান খানকে বিয়ে করেন বুশরা বিবি, যা স্পষ্টতই শরিয়াহ আইনের লঙ্ঘন।

প্রতারণার অভিযোগ তুলে খাওয়ার মানেকার করা এ মামলার রায় ঘোষণার পর আদালতে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইমরান খান। তিনি সাংবাদিকদের বলেন, তাকে ও তার স্ত্রীকে হেনস্তা করার জন্যই এমন মামলা করা হয়েছে।

গত ৩১ জানুয়ারি রাষ্ট্রীয় উপহারসামগ্রী কম মূল্যে কিনে নেওয়ার অভিযোগে করা (তোশাখানা) মামলায় ইমরানকে ১৪ বছর করে কারাদণ্ড দেন বিশেষ একটি আদালত।

তার এক দিন আগে ৩০ জানুয়ারি রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের মামলায় ইমরান খানের ১০ বছরের জেল হয়। একই মামলায় ইমরান সরকারের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকেও ১০ বছরের জেল দেন আদালত।

একই রকম সংবাদ সমূহ

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলেবিস্তারিত পড়ুন

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন।বিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা