শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আমলযোগ্য অপরাধ ছাড়া সাইবার আইনে বিনা পরোয়ানায় গ্রেফতারের সুযোগ নেই: আইনমন্ত্রী

সাইবার নিরাপত্তা আইনে (সিএসএ) আমলযোগ্য অপরাধ ছাড়া বিনা পরোয়ানায় গ্রেফতারের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যেসব ধারা নিয়ে সাংবাদিক মহলের আপত্তি ছিল, সেই ধারাগুলোর আমূল পরিবর্তন করা হয়েছে।

শুক্রবার সকালে তার নির্বাচনি এলাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর উচ্চ বিদ্যালয়ে দলীয় বর্ধিতসভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় আনিসুল হক বলেন, যেসব প্রশ্ন উত্থাপন করা হয়েছে, এটা সাইবার সিকিউরিটি অ্যাক্টের অপব্যাখ্যা। পাশাপাশি হ্যাকিং সংক্রান্ত বিষয়টি আগের আইনে ছিল না, যা এবার নতুন করে সংযোজন করা হয়েছে। আর এই আইনে অন্যের কম্পিউটারে ঢুকে কোনো তথ্য-উপাত্ত নষ্ট করলে চৌদ্দ বছরের সাজা।

আখাউড়া দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মজনু মিয়ার সভাপতিত্ব করেন।

এ সময় আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, হীরাপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেনবিস্তারিত পড়ুন

বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ

বন্ধ হয়ে যাওয়া শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠান পুনরায় চালু করতে ২০বিস্তারিত পড়ুন

স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার স্ত্রী আয়েশাবিস্তারিত পড়ুন

  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী