শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে বৃষ্টির মধ্যে রানওয়েতে আছড়ে পড়ল উড়োজাহাজ

ভারতে বিমানবন্দরে অবতরণের সময় আছড়ে পড়েছে একটি যাত্রীবাহী উড়োজাহাজ। প্রবল বৃষ্টির কারণে দৃশ্যমানতা একেবারে কমে যাওয়ার কারণে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আটজন আহত হলেও প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। ভারতের মহরাষ্ট্র রাজ্যের মুম্বাই বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বাই বিমানবন্দরে প্রবল বৃষ্টির মধ্যে অবতরণের চেষ্টা করার সময় একটি ব্যক্তিগত উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং বিধ্বস্ত হয়। দুর্ঘটনাকবলিত উড়োজাহাজটিতে আটজন আরোহী ছিলেন। তাদের মধ্যে পাঁচজন যাত্রী এবং তিনজন ক্রু (একজন পাইলট, একজন সহ-পাইলট এবং অন্যজন ফ্লাইট অ্যাটেনডেন্ট)।

ভারতীয় বার্তাসংস্থা এএনআইকে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন জানিয়েছে, যাত্রীবাহী ওই উড়োজাহাজের আট আরোহীর সবাইকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় তারা কী পরিমাণ আঘাত পেয়েছেন, তা জানা না গেলেও এখন পর্যন্ত প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে দুর্ঘটনার পর রানওয়ে থেকে ধ্বংসাবশেষ পরিষ্কার করা হয় এবং বিমানবন্দরের স্বাভাবিক আবার শুরু করা হয়। দুর্ঘটনার পর নিরাপত্তার অবস্থা নিরীক্ষা করে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন থেকে ছাড়পত্রও দেওয়া হয়।

এনডিটিভি বলছে, দুর্ঘটনার পর মুম্বাই বিমানবন্দরে ওই রানওয়েটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং ভিস্তারা এয়ারলাইন্সের পাঁচটি ফ্লাইট অন্য দিকে ঘুরিয়ে দেওয়া হয়। এর মধ্যে প্রথম দুটি হায়দ্রাবাদে এবং পরের তিনটি ফ্লাইট গোয়াতে পাঠানো হয়।
অবতরণের সময় উড়োজাহাজ আছড়ে পড়ার এই ঘটনাটি ঘটেছে মুম্বাই বিমানবন্দরের ২৭ নাম্বার রানওয়ের কাছে। রানওয়েটি বৃষ্টির কারণে পিচ্ছিল অবস্থায় ছিল এবং এর দৃশ্যমানতা ছিল প্রায় ৭০০ মিটার।

এদিকে বিমানবন্দরের সিসিটিভি ফুটেজে দুর্ঘটনার ভিডিও সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, অবতরণের সময় বিমানটি যথেষ্ট জোরালোভাবে মাটিতে আঘাত করছে এবং বিমানের বডিটি কিছুক্ষণের জন্য মাটিতে পিছলে সামনের দিকে চলে যাচ্ছে বলে মনে হচ্ছে।

এছাড়া মুম্বাই বিমানবন্দরের অন্যান্য বেশ কিছু ছবিতে রানওয়ের অনেক দূরে মেঘলা আকাশের নিচে বিমানের ধ্বংসাবশেষ দেখা গেছে। দুর্ঘটনার পরপরই প্রাথমিকভাবে পাওয়া ছবিতে বিমানের ধ্বংসাবশেষে আগুন জ্বলতে দেখা যায়। যদিও জরুরি পরিষেবা পরে সেই আগুন নিভিয়ে ফেলে।

একই রকম সংবাদ সমূহ

ভারতে শিশু ধর্ষণের প্রধান অভিযুক্ত এনকাউন্টারে নিহত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার বারুইপুর শহরতলিতে এগারো বছর বয়সী এক শিশুকে দলবদ্ধবিস্তারিত পড়ুন

পর্যটন ভিসা চালুর পর ভারতীয় হাইকমিশনের নতুন বার্তা

বাংলাদেশিদের জন্য আবারও পর্যটন ভিসা চালু করেছে ভারত। দীর্ঘ দুই বছরের অপেক্ষারবিস্তারিত পড়ুন

শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে শুভেচ্ছা উপহার হিসেবে মোট ৫০০বিস্তারিত পড়ুন

  • ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি আম পাঠাল পররাষ্ট্র মন্ত্রণালয়
  • বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত
  • ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত
  • বাংলাদেশ সীমান্তে একাধিক আধুনিক স্থলবন্দর করবে ভারত
  • মৌলিক অধিকার লঙ্ঘন করে বাঙালি মুসলমানদের বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত
  • বাংলাদেশ সীমান্তে এলাকার জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখবে ভারত
  • ভারতের আসামে বিমানবাহিনীর এএন-৩২ বিধ্বস্ত, ঘাঁটির ভেতরেই আগুন
  • ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ
  • দিল্লির বৈঠক থেকে শান্তির বার্তা, একসঙ্গে কাজ করার অঙ্গীকার
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী