শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো

আবু সাঈদ, সাতক্ষীরা : ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে বিধ্বস্ত হওয়ার ৬ বছর পার হলেও মেরামত হয়নি সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরের গুরুত্বপূর্ণ একটি সড়ক। ৭ টি গ্রামের মানুষের চলাচলের প্রধান এই সড়কটি সংস্কার না হওয়ায় ভাঙা স্থানে নির্মিত অস্থায়ী বাঁশের সাঁকো দিয়েই প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো মানুষ। দীর্ঘদিনের এই দুর্ভোগে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২০ সালে ঘূর্ণিঝড় আম্পানের প্রবল জলোচ্ছ্বাসে প্রতাপনগরের গড়ইমহল সড়কের একটি বড় অংশ ধসে যায়। এরপর দীর্ঘ কয়েক বছর স্থানীয়রা নৌকায় যাতায়াত করলেও পরে ইউনিয়ন পরিষদ ও এলাকাবাসীর উদ্যোগে একটি বাঁশের সাঁকো তৈরি করা হয়। বর্তমানে কুড়িকাহুনিয়া, সনাতনকাঠি, নাকনা, গোকুলনগর, গোয়ালকাটি ও শ্রীপুরসহ ৭ টি গ্রামের হাজার হাজার মানুষের যাতায়াতের একমাত্র পথ এটি।

সরেজমিনে দেখা যায়, প্রতিদিন কয়েক হাজার মানুষ, বিশেষ করে স্কুল-কলেজতগামী শিক্ষার্থী ও রোগীরা জীবনের ঝুঁকি নিয়ে এই নড়বড়ে বাঁশ কাঠের তৈরী সাঁকোটি ব্যবহার করছেন। বর্ষা মৌসুমে সাঁকোটি পিচ্ছিল হয়ে পড়লে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়।

স্থানীয় বাসিন্দা রানুফা খাতুন আক্ষেপ করে বলেন, “আম্পানে সব হারিয়ে ১১ মাস সাইক্লোন সেন্টারে ছিলাম। সব কষ্ট সহ্য করা যায়, কিন্তু সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা হচ্ছে। ভালো রাস্তা না থাকায় তারা ঠিকমতো স্কুলে যেতে পারছে না।

আরেক বাসিন্দা খালেক গাজী জানান, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়া দুরূহ হয়ে পড়েছে। ছোট শিশুদের মক্তব‍্য করে বলেন স্কুলে পাঠাতেও টাকা দিয়ে নৌকা বা ঝুঁকি নিয়ে সাঁকো পার করতে হয়।

নাকনা গ্রামের ডা. নিহার সরকার বলেন, প্রতাপনগর ইউনিয়ন পরিষদ, স্কুল-কলেজ ও বাজারে যাওয়ার এটিই প্রধান স্থলপথ। রাস্তাটি দ্রুত সংস্কার করা না হলে এই জনপদ মূল ভূখণ্ড থেকে কার্যত বিচ্ছিন্নই থেকে যাবে।

প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ ঢালী জানান, কুড়িকাহুনিয়ার কাঁঠালতলা থেকে মকবুল দোকানদারের বাড়ি পর্যন্ত প্রায় ৭০০ ফুট রাস্তা পুরোপুরি বিলীন হয়ে গেছে। সেখানে কার্পেটিং রাস্তা নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। দ্রুত কাজ শুরু হওয়া জরুরি।

আশাশুনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমিরুল ইসলাম জানান, রাস্তাটি ওয়াশ আউট হয়ে গভীর খাদ সৃষ্টি হওয়ায় সংস্কার কাজ বেশ ব্যয়বহুল। এলজিইডির বাজেট স্বল্পতার কারণে তখন স্থায়ী ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তবে জনস্বার্থে সেখানে একটি অস্থায়ী ভাসমান সাঁকো নির্মাণ করা হয়েছে। পর্যাপ্ত বরাদ্দ পেলে ভবিষ্যতে স্থায়ী সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

দীর্ঘ ছয় বছরের এই অবর্ণনীয় দুর্ভোগ থেকে মুক্তি পেতে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন সাত গ্রামের কয়েক হাজার মানুষ। সাতক্ষীরা এলজি ইডির নির্বাহী প্রকৌশলী এ এস এম তারিকুল হাসান খান দৈনিক বাংলাকে বলেন অর্থ অভাবের কারণে কাজ করা সম্ভব হচ্ছে না। সাতক্ষীরায় অনেক রাস্তার করুণ অবস্থা ওগুলো করার জন্য অনেক অর্থের বরাদ্দ প্রয়োজন কিন্তু স্থানীয় মন্ত্রণালয়ের কাছে চাহিদা দেয়া হয়েছে। সাতক্ষীরার জন্য বেশি বেশি বরাদ্দ খুবই প্রয়োজন তাহা না হলে নতুন রাস্তা তৈরি এবং পুরানো রাস্তা পূণরায় সংস্করণ করা সম্ভব না।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা

সাতক্ষীরার আশাশুনিতে মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সকালে খুলনা বিভাগের পশ্চাৎপদ জনগোষ্ঠীর টেকসইবিস্তারিত পড়ুন

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বদরতলা বাশিরামপুর এলাকায় আদালতের পার্টিশনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস