মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে উন্নয়ন’র বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

আশাশুনিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ করা হয়েছে। আলোকিত এবং মানবকেন্দ্রীক সমৃদ্ধি কর্মসূচির আওতায় আশাশুনি ইউনিয়নে উন্নয়নে যুব সমাজ, শিক্ষা সহায়তা কার্যক্রমে অন্তর্ভূক্ত অভিভাবক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে শনিবার (৪ মার্চ) আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিকালে ফুটবল খেলায় আশাশুনি শেখ রাসেল ফুটবল একাদশ বনাম চাপড়া হিন্দোল যুব সংঘ ফুটবল একাদশ মুখোমুখি হয়। খেলা পরিচালনা করেন রেফারী ইমরান হোসেন। ধারাভাষ্যে ছিলেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান। খেলায় আশাশুনি ২-০ গোলে চাপড়াকে পরাজিত করে।

সমৃদ্ধি কর্মসূচির ইউনিয়ন সমন্বয়কারী এস.এম আব্দুর রহমানের সভাপতিত্বে ও সমৃদ্ধি কর্মসূচির সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জাবের হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম হোসেনুজ্জামান হোসেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, আশাশুনি সরকারি কলেজের প্রভাষক আক্তারুজ্জামান প্রিন্স, প্রভাষক জাহিদুল ইসলাম, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস.এম আহসান হাবিব, উন্নয়ন সংস্থার আশাশুনি শাখা ব্যবস্থাপক শাহরিয়ার হোসেন, প্রভাষক জাহিদুল ইসলাম, ডা: ইকবাল কবির, ইউপি সদস্য তারক মন্ডলসহ দর্শকবৃন্দ।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় বেসরকারি সংস্থা “উন্নয়ন’র” বাস্তবায়নে দিনব্যাপী আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী সকল ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সবশেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়

একই রকম সংবাদ সমূহ

আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি: উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, পরিবারের পুষ্টি নিশ্চিতকরণ এবং অতিরিক্তবিস্তারিত পড়ুন

আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন

আশাশুনি উপজেলার প্রান্তিক জনগণের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও যোগাযোগের মেলবন্ধন তৈরিতে কোলা-ঘোলাবিস্তারিত পড়ুন

​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি

​নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী ‘দাঁড়ারখাল’ অবৈধ দখলমুক্ত ও সর্বসাধারণেরবিস্তারিত পড়ুন

  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ পৌঁছেছে সাতক্ষীরায়
  • কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী
  • আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনিতে রিপন ও ছট্টুর বিরুদ্ধে ঘের দখলচেষ্টা ও চাঁদাদাবীর প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন