শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে ঋষি সম্প্রদায়ের ভিটার উপর দিয়ে ভেড়ীবাঁধ নির্মাণ বন্ধের দাবি

সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগরের কুড়িকাহুনিয়ায় আকস্মিকভাবে দরিদ্র ঋষি সম্প্রদায়ের বাস্তুভিটার উপর দিয়ে ইচ্ছামত ভেড়ীবাঁধ নির্মাণ বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া এলাকার ঋষি সম্প্রদায়ের দরিদ্র ১১টি পরিবারের পক্ষে আশাশুনি দলিত পরিষদের সাধারণ সম্পাদক নিমাই সরকার।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত বছরের ২০ মে প্রলয়ংকারী ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়াসহ বিভিন্ন এলাকার ভেড়ীবাঁধ ভেঙে প্লাবিত হয় বিস্তির্ণ এলাকা। ওই আঘাতে আমাদের রেকর্ডীয় সম্পত্তিসহ অনেক মানুষের সম্পত্তি নদীগর্ভে বিলিন হয়ে যায়। আমাদের চাষাবাদ সহ সব জমি নদীগর্ভে বিলিন হয়েগেছে। শুধু মাত্র বাস্তুভিটাটুকু রয়েছে। সেখানেই পরিবার পরিজন নিয়ে ১১টি পরিবার অতিকষ্টে বসবাস করে আসছি। ভেড়ীবাধ নির্মাণের জন্য সে সময় সরকারি বিভিন্ন দপ্তরের উর্দ্ধতন কর্তৃপক্ষ সীমানা নির্ধারণ পূর্বক একটি সিডিউল তৈরি করেন। সে অনুযায়ী নির্মাণ কার্যক্রম চলছিল। কিন্তু আকস্মিকভাবে পানি উন্নয়ন বোর্ডের কতিপয় কর্মকর্তারা ইচ্ছামত উর্দ্ধতন নেতৃত্বের পূর্বের সিডিউল না মেনে আমাদের বাস্তুভিটার উপর দিয়ে ভেড়ীবাধ নির্মাণ শুরু করেন এবং আমাদের গাছপালা শুরু করে এবং বাড়িঘর ভেঙে দেওয়ার প্রস্তুতি নিলে আমার বাধা দেই। সেকারনে দুইদিন বন্ধ থাকলেও ২৭ ফেব্রুয়ারি পুরোপুরিভাবে আমাদের বাড়ি ঘর ভেঙে বাধ নির্মাণের কথা জানিয়ে দিয়েছে তারা। অথচ বাধটি সামান্য ঘুরিয়ে নিলে বা পূর্বের পরিকল্পনা অনুযায়ী নির্মাণ করা হলে আমাদের বসতভিটার কোন ক্ষতিহবে না বা টেকসই ভেড়ীবাধের ও কোন সমস্যা হবে না।

তারা আরো বলেন, এবিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকাবাসী অনুরোধ করলেও পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ কোন ভ্রুক্ষেপ করছেন না।
আমরা অতিশয় দরিদ্র ও গরিব মানুষ। আমাদের সামান্য উপার্জনের উপর পরিবার পরিজন নিয়ে বেঁচে আছি। আমাদের অন্য কোথাও মাথাগোজার মত স্থান নেই বা ক্রয় করারও সামর্থ নেই। এখন সেখান থেকে উচ্ছেদ করা হলে আমাদের রাস্তা উপর বসবাস করতে হবে। তবে উর্দ্ধতন কর্তৃপক্ষের একটু সুনজর আমাদের ১১টি ঋষি পরিবারকে রক্ষা করতে পারে। তা নাহলে আমাদের পথে পথে ঘুরতে হবে।

এব্যাপারে সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তারা। সাংবাদিক সম্মেলনে দলিত সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে প্রেসক্লাবের সামনে এব্যাপারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন, কৃষ্ণ মোহন ব্যানার্জী, গোপাল কুমার মন্ডল ও ধীমান সরকার প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য আড্ডা

তরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং সাহিত্যচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে প্রান্তিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিকদের ৩ দিনের প্রশিক্ষণের সমাপনীতে গুজব ও অপপ্রচার রুখে দেওয়ার প্রত্যয়

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে আয়োজিত ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিনিধি : করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস এবিস্তারিত পড়ুন

  • প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শীর্ষক প্রকল্পের সাতক্ষীরায় ট্রেনিং ও সনদ বিতরণ
  • সাতক্ষীরায় আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ডিসির বক্তব্য বিকৃত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ওলামা দলের মানববন্ধন
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ
  • সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল