শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার সমাপনী

আশাশুনিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়েছে।

বুধবার (১লা মার্চ) বিকাল ৪ টায় উপজেলা পরিষদ চত্বরে মেলা স্থলে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন ও অভিযোজন প্রকল্পের আওতায় বিভিন্ন প্রযুক্তি প্রদর্শণের মাধ্যমে উপজেলা পরিষদ মেলার (২৭ ফেব্রুয়ারি) মেলার উদ্বোধন করা হয়। মেলায় ১১ টি স্টলে নানা প্রযুক্তি প্রদর্শণ ও গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদানের মাধ্যমে কৃষকদেরকে সচেতন করা ও ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির ব্যবহারে উৎসাহিত করা হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর ছিদ্দিক, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ,কৃষি ব্যাংক অফিসার তারিকুল ইসলাম প্রমুখ। উপ সহকারী কৃষি কর্মকর্তা দীপক কুমার মল্লিকের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে ৩ জন সফল কৃষককে পুরস্কৃত করা হয় এবং উপজেলার ১১ ইউনিয়নে কৃষি বিভাগের ব্যবস্থাপনায় কাজ করানোর জন্য ১১টি মিনি গার্ডেন ক্লিনার (মিনি পাওয়ার ট্রেলার) হস্তান্তর করা হয়।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি: উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, পরিবারের পুষ্টি নিশ্চিতকরণ এবং অতিরিক্তবিস্তারিত পড়ুন

আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন

আশাশুনি উপজেলার প্রান্তিক জনগণের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও যোগাযোগের মেলবন্ধন তৈরিতে কোলা-ঘোলাবিস্তারিত পড়ুন

  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ পৌঁছেছে সাতক্ষীরায়
  • কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী
  • আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন