বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে জাতীয় শ্রমিকলীগের আনন্দ মিছিল অনুষ্ঠিত

জাতীয় শ্রমিকলীগ আশাশুনি উপজেলা শাখার আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ নভেম্বর) বিকাল ৪টায় আশাশুনি সদরের মাদারদীঘি থেকে আশাশুনি উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ঢালী মো: সামছুল আলমের নেতৃত্বে আশাশুনি সদর ইউনিয়ন সহ উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার জনতার উপস্থিতিতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

এসময় আনন্দ মিছিলটি আশাশুনি বাজার হয়ে উপজেলা প্রদিক্ষণ শেষে পূণরায় মাদারদীঘি গিয়ে শেষ হয়।

উল্লেখ্য, জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরা জেলার শাখা গত ৭ অক্টোবর ২০১৮ ইংরেজি তারিখে ঢালী মো: সামছুল আলমকে সভাপতি করে কমিটির দেয় জেলা কমিটি। কিন্তু গত ২৪ অক্টোবর ২০২১ তারিখে সাতক্ষীরা জেলা কমিটি উক্ত কমিটি বিলুপ্ত করে দেয়। তবে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নূর কুতুব আলম মান্নান স্বাক্ষরিত জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির গত পহেলা নভেম্বর সূত্র নং- জা.শ্র.লী/কেক/সাংগঠনিক পত্র/২০২১/০৭২ এর মাধ্যমে পূণরায় উক্ত কমিটিকে কার্যক্রম চালিয়ে যেতে নির্দেশনা প্রদান করেন। যার প্রেক্ষিতে উক্ত আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

উপস্থিত হাজার হাজার জনতার উদ্দেশ্যে মোবাইল কনফারেন্সের মাধ্যমে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি বলেন, আশাকরি সকলে মিলে একসাথে কাজ করে বাংলাদেশ আওয়ামীলীগকে এগিয়ে নিয়ে যেতে পারবে। জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়ন সে উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, তাহলে উন্নয়ন হবে এগিয়ে যাবে দেশ।

এ দেশের মানুষকে, উন্নয়নকে ব্যহত করতে একশ্রেণির মানুষ আ.লীগের পেঁছনে লেগে গেছে। তাদেরকে রুখে দিতে হবে। যারা বিব্রত করছে বা বিরক্ত করছে তাদের সবসময় দূরে রাখতে হবে। উন্নয়নকে, উন্নয়ন যাত্রাকে অব্যহত রাখতে হলে শেখ হাসিনার নৌকাকে কাঁধে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। যারা আমাদেরকে বিব্রত করতে চাই, বিরক্ত করতে চাই যারা আমাদের মধ্যে ভাঙ্গন ধরানোর চেষ্টা করতে চাই তাদের থেকে সবসময় দূরে থাকতে হবে। জননেত্রী শেখ হাসিনার নৌকার সাথে জাতীয় শ্রমিকলীগ অত্যন্ত শক্তিশালী সংগঠন। সবার উচিত হবে সকল অপশক্তিকে রুখে দিয়ে সামনে এগিয়ে যাওয়া। আগামীদিনে আশাশুনি উপজেলা শ্রমিকলীগ আরো শক্তিশালী হয়ে এলাকার মানুষের পাশে গিয়ে যেনো উপকার করতে পারে সেজন্য কাজ করে যেতে হবে বেশি বেশি। শ্রমিকলীগের নেতৃত্বে এলাকার শ্রমিকদের সমস্যাগুলো সমাধান করে আমাদেরকে এগিয়ে যেতে হবে।

একই রকম সংবাদ সমূহ

আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো

আবু সাঈদ, সাতক্ষীরা : ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে বিধ্বস্ত হওয়ার ৬ বছর পারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা

আধুনিক ইমারতের যুগে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী ধানের গোলা ঘর। সাতক্ষীরা জেলায় প্রায়বিস্তারিত পড়ুন

আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার আশাশুনিতে হারি চুক্তিতে ইজারা নিয়ে অবৈধভাবে সম্পত্তি দখল করতে না পেরেবিস্তারিত পড়ুন

  • আশাশুনিতে রিপন ও ছট্টুর বিরুদ্ধে ঘের দখলচেষ্টা ও চাঁদাদাবীর প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • ইসরাইলের ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির বাড়ি সাতক্ষীরায়
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • নৌকা ও বাঁশের সাঁকো দিয়ে চলছে চলাচল : ৬ বছরেও মেরামত হয়নি আম্ফানে বিধ্বস্ত সড়ক
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • শিমু রেজা এমপি কলেজে দুই সংসদ সদস্যকে সংবর্ধনা
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ২৯ এপ্রিল
  • সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা
  • সাতক্ষীরায় মেয়ে হত্যা মামলা তুলে নিতে বাদী ও তার স্বামীর প্রাণনাশের হুমকি দিচ্ছে আসামীরা
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে ধীরগতি, পাঠদান ব্যাহত
  • আশাশুনি উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • আশাশুনিতে তিন বস্তা ফেতরার চাল ও ছয়টি কম্বল জব্দ