বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে জিয়া পরিষদের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে আশাশুনি প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা জিয়া পরিষদের উদ্যোগে পরিষদের সহ-সভাপতি এসএম রফিকুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক জিএম আল ফারুক এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জিয়া পরিষদের উপদেষ্টা বড়দল কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবলুর রহমান, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা বাবর আলী সরদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম, বীর মুক্তিযোদ্ধা মনছুর রহমান, পরিষদের সহ-সভাপতি খাজরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু, সহ-সভাপতি হাসান ইকবাল মামুন, সহ-সভাপতি প্রধান শিক্ষক আলমগীর হোসেন, সহ-সভাপতি আব্দুল কুদ্দুস সরদার, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক শরফুদ্দীন, সাহিত্য সম্পাদক আলাউল ইসলাম, অর্থ সম্পাদক প্রসাদ বৈরাগী, প্রচার সম্পাদক কুতুব উদ্দিন, কার্য নির্বাহী সদস্য এম এ হাদি, ডাঃ শাহজাহান হাবিব প্রমুখ।

সভায় জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ পাড় রচিত “ক্ষণজন্মা এক আদর্শবান সফল রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান” প্রবন্ধটি সকলের মাঝে বিতরণ করা হয়। আলোচনা সভা শেষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা মুনছুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা

সাতক্ষীরার আশাশুনিতে মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সকালে খুলনা বিভাগের পশ্চাৎপদ জনগোষ্ঠীর টেকসইবিস্তারিত পড়ুন

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বদরতলা বাশিরামপুর এলাকায় আদালতের পার্টিশনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস