মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস পালন

জিএম আল ফারুক আশাশুনি: আশাশুনিতে বর্ণাঢ্য আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার প্রত্যুষে থানা প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল অফিস, প্রতিষ্ঠান, দোকান-পাট, সরকারি-বেসরকারি ভবন, বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৮টায় শহীদ স্মৃতিসৌধে উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম ও ইউএনও রনি আলম নূরের নেতৃত্বে অন্যদের উপস্থিতিতে উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের নেতৃত্বে উপজেলা প্রশাসন, অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিত কুমার অধিকারীর নেতৃত্বে থানা পুলিশ, অধ্যক্ষ আবুল কালাম আজাদের নেতৃত্বে আশাশুনি সরকারি কলেজ, উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম ও সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডলের নেতৃত্বে উপজেলা আ’লীগ, ইউএনও ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, আশাশুনি প্রেসক্লাবের
সভাপতি জিএম আল ফারুক ও সেক্রেটারী এসকে হাসানের নেতৃত্বে আশাশুনি প্রেসক্লাব পুস্পস্তবক অর্পন করেন।
এছাড়া আ’লীগের অঙ্গ সহযোগি সংগঠন, অফিসার্স ক্লাব, আশাশুনি মহিলা কলেজ, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, উপজেলা পূজা উদযাপন পরিষদ, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
উপজেলা যুব উন্নয়ন অফিসার আজিজুল হকের সঞ্চালনায় ৯টায় আশাশুনি সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহন করা হয়।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো.বিস্তারিত পড়ুন

সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশাশুনী জাসাসের প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিনিধি: সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, চলছে স্বেচ্ছাশ্রমে কাজ

আব্দুর রহমান,সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর-কুড়িকাহুনিয়া এলাকায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বিক্রির পাঁয়তারা
  • আশাশুনি কুল্যা ইউনিয়ন জাসাসের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন
  • আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার