শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে ভাবির টাকা দেবর নিয়ে অন্যত্র হস্তান্তরের পায়তারার অভিযোগ

আশাশুনির পুইজালায় ভারতে অবস্থানকারী দেবর কর্তৃক ভাবীর নিকট জমি বিক্রয়ের চুক্তিতে অর্ধেক টাকা পরিশোধের পরও জমি অন্যত্র হস্তান্তরের পায়তারা করার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২৪ জুন) সকালে আশাশুনি প্রেসক্লাবে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন উপজেলার উত্তর পুইজালা গ্রামের মৃত কৃতক সরদারের স্ত্রী করুনা সরদার।

তিনি জানান, তার দেবর মৃত জ্ঞানেন্দ্র নাথ সরদারের পুত্র শংকর সরদার বাংলাদেশী নাগরিক হয়েও ভারতে কাজের অবস্থান করেন। তিনি বিভিন্ন সময় গ্রামের বাড়ী পুইজালায় পৈত্রিক সম্পত্তির হারী নিতে এসে আমার সাথে বিক্রয়ের চুক্তিবদ্ধ হয়। তার পাওনা জমি বিক্রয়ের জন্য মোট ১২ লক্ষ টাকা চুক্তিতে ৬ লক্ষ টাকা বিভিন্ন কিস্তিতে বায়না হিসাবে আমার নিকট থেকে গ্রহণ করে।

চুক্তি ছিল আগামী জুনের ৩০ তারিখের মধ্যে জমির বাকী ৬ লক্ষ টাকা গ্রহণ করে আমার বরারব তার সমুদয় সম্পত্তি কোবলা করে দিবেন। তালবাহানার এক পর্যায়ে আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে গোপনে পাশ্ববর্তী মৃত ভীম সরদারের পুত্র বিনয় সরদারের সাথে সক্ষ্যতা গড়ে তুলেছে।

বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম আমার দেবর শংকর সরদার বিনয় সরদারের সাথে হাত মিলিয়ে বাংলাদেশের কোন এক জায়গায় আত্মগোপন করে আছেন। অতিসত্তর শংকর সরদার আমার ৬ লক্ষ টাকা আত্মসাৎ পূর্বক তার সমুদায় সম্পত্তি অধিক দানে বিনয় কৃষ্ণকে কোবলা মূলে রেজিস্ট্রি করবে বলে পায়তারা চালাচ্ছে। বিষয়টি আমি আচ করতে পেরে প্রাথমিকভাবে আমি আশাশুনি সাব-রেজিস্ট্রি অফিসে হাজির হয়ে লিখিত আবেদনের মাধ্যমে রেজিস্ট্রিকার্য বন্ধ রাখার ব্যবস্থা করেছি।

এব্যাপারে আমি প্রতিকার প্রার্থনা করে আশাশুনি থানা অফিসার ইনচার্জ বরাবর অভিযোগ করেছি। বিষয়টি আমলে নিয়ে আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন সহ সকল মহলের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী করুনা সরদার সহ তার পরিবার।

ক্যাপশান: আশাশুনি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন পুইজালার অসহায় করুনা সরদার।

একই রকম সংবাদ সমূহ

মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা

শুরু হলো হিন্দু ধর্মালম্বীদের মনসা পূজা ও বিশ্বকর্মা পূজা, সাতক্ষীরা শহরের পলাশপোলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়
  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত