মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে শিক্ষকদের ৭ দিনের প্রশিক্ষণ উদ্বোধন

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ডিসিমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের আওতায় উপজেলা পর্যায়ে শিক্ষকদের ৭ দিনের প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

উপজেলার ৪৭টি মাধ্যমিক বিদ্যালয় ও ২৯টি মাদ্রাসার ৮৩৯ জন (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান বাদে) সকল সহকারী শিক্ষকদের অংশ গ্রহনে প্রশিক্ষণের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অষ্টম ও নবম শ্রেণির বিষয়ভিত্তিক শ্রেণী শিক্ষকগণকে ১১টি সাবজেক্ট এর উপর প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। ৩৩ জন মাস্টার ট্রেইনার প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন। সার্বিক ব্যবস্থাপনায় আছেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান।

ভেন্যু প্রধান আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল। সমন্বয়কারী উপজেলা একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান। আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত সকাল ৯ টা থেকে বিকাল সাড়ে ৪ টা
পর্যন্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অধীন সাতটি উপজেলা ও একটি পৌরসভাবিস্তারিত পড়ুন

আশাশুনির শ্রীউলা‌তে ৬০ অসহায় পরিবারের মা‌ঝে খাদ্যসামগ্রী বিতরণ

প্রেস বিজ্ঞ‌প্তি : উদারতা যুব ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা ও মানবিক কর্মকাণ্ডের অন্যতম অনুপ্রেরণাবিস্তারিত পড়ুন

আশাশুনিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে তিন দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা শুরু

আশাশুনিতে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা।বিস্তারিত পড়ুন

  • আশাশুনি উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা
  • আশাশুনিতে জলবায়ু পরিবর্তনের থাবা: কৃষি ও মৎস্য চাষে ধস, বাস্তুচ্যুত হচ্ছে হাজারো পরিবার
  • আশাশুনিতে দ্রুতগতির মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নি*হত, আহত ২
  • আশাশুনির প্রতাপনগরে উপকূলীয় শিশুদের শিক্ষার আলো ছড়াচ্ছে ‘মৃত্তিকা’
  • আশাশুনির শ্রীউলায় গুজব প্রতিরোধ ও নৈতিকতা বিষয়ক সেমিনার
  • সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • আশাশুনিতে বাল্যবিয়ে প্রতিরোধ ও কিশোরী সুরক্ষা বিষয়ক অ্যাডভোকেসি সংলাপ
  • আশাশুনির বড়দলে জাসাসের আনন্দ মিছিল ও আলোচনা সভা
  • আশাশুনিতে পৈতৃক জমিতে প্রাচীর নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃ/ত্যু
  • আশাশুনিতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় আঞ্চলিক অ্যাডভোকেসি অনুষ্ঠিত