শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পড়ুন আশাশুনির আরো খবর..

আশাশুনির খাজরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাচ্চু

আশাশুনির খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ শাহ নেওয়াজ ডালিম পবিত্র ওমরা পালনে মক্কায় গমন করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।
খাজরা ইউপির প্যানেল চেয়ারম্যান ও চেউটিয়া মাদরাসার সভাপতি সাইফুল ইসলাম বাচ্চুকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত করা হয়।
দায়িত্ব পালনকালে সাইফুল ইসলাম বাচ্চু সকলের সহযোগিতা কামনা করেছেন।

বাংলা নববর্ষ উপলক্ষে শোভাযাত্রা আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পহেলা বৈশাখ বাংলা নববর্ষ-১৪৩০ উদযাপন উপলক্ষে আশাশুনিতে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে। ১৪ এপ্রিল সকাল ৯.৩০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রার মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে নানা পোষাকে সজ্জিত সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও ছাত্রছাত্রীদের অংশ গ্রহনে শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমানের সভাপতিত্বে ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ও অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, থানার সেকেন্ড অফিসার এসআই আবু হানিফ, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আঃ রকিব, আনসার ভিডিপি কর্মকর্তা হোসনেয়ারা খাতুন, একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান, সহকারী প্রোগ্রামার আক্তার ফারুক বিল্লাহ, আশাশুনি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি এম এম সাহেব আলি, অবঃ প্রধান শিক্ষক কামরুন নাহার কচি প্রমুখ। ‘নতুন দিনের নতুন আলোয় নতুন জীবন গড়ি, জরাজীর্ণ সাম্প্রদায়িকতা ভুলে সম্প্রীতির হাত ধরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা শেষে সংগীত শিল্পী মুন্নাহার পারভিন, সেলিনা আক্তার, উচ্চাঙ্গ সঙ্গীতে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী প্রিয় মল্লিক, অমৃতা সরকার, বিশাখা মন্ডল, আঞ্জুমান আরা প্রমুখ সঙ্গীত পরিবেশন করেন। অপর দিকে, আশাশুনি বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে অনুরূপ বাংলা নববর্ষ পালনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক সেকেন্দার আলীর সভাপতিত্বে আলোচনা সভায় স্কুলের শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

দরগাহপুর চেয়ারম্যানের পিতার দাফন সম্পন্ন

আশাশুনি উপজেলা দরগাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মিরাজ আলীল পিতা শেখ আব্দুস সাত্তার (৯৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলায়হি রাজেউন)। বৃহস্পতিবার দিবাগত রাত ৭ টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
শুক্রবার জুম্মা নামাজ বাদ দরগাহপুর কলেজিয়েট স্কুল ময়দানে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
উপজেলা ভাইস চেয়ারম্যান অসিম বরণ চক্রবর্তী, বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুব হক ডাবলু, সদর ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর ছাকি পলাশ, প্রতাপনগর ইউপির সাবেক চেয়াম্যান শেখ জাকির হোসেন, খেশরার সাবেক চেয়ারম্যান এসএম লিয়াকাত হোসেন, যুবলীগের উপজেলা সাধারণ সম্পাদক মহিতুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এস এম সাহেব আলী, পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ, দরগাহপুর প্রেসক্লাবের সভাপতি শেখ হিজবুল্লাহ, আশাশুনি প্রেসক্লাবের সাহিত্য ও ক্রীড়া সম্পাদক প্রভাষক শেখ আশিকুর রহমান আশিক, সদস্য শেখ ইয়াছির আরাফাতসহ বিভিন্ন এলাকার মেম্বর ও গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
জানাজা নামাজ পরিচালনা করেন মরহুমের বড় পুত্রের সন্তান হাফেজ শেখ শাকিল। এসময় চেয়ারম্যান শেখ মিরাজ আলী সহ অনেকে মরহুমের ব্যক্তি জীবনের উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তাকে সমাহিত করা হয়।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির শ্রীউলায় গুজব প্রতিরোধ ও নৈতিকতা বিষয়ক সেমিনার

জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষ্যে উদারতা যুব ফাউন্ডেশনের উদ্যোগে শ্রীউলা মাধ্যমিক বিদ্যালয়েবিস্তারিত পড়ুন

সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা

সুন্দরবনে আধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে জলদস্যুদের বেপরোয়া তৎপরতা, জেলে-বাওয়ালিদের অপহরণ, নির্যাতন ও মুক্তিপণবিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ

এবারের এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুটি কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি।বিস্তারিত পড়ুন

  • আশাশুনিতে বাল্যবিয়ে প্রতিরোধ ও কিশোরী সুরক্ষা বিষয়ক অ্যাডভোকেসি সংলাপ
  • আশাশুনির বড়দলে জাসাসের আনন্দ মিছিল ও আলোচনা সভা
  • আশাশুনিতে পৈতৃক জমিতে প্রাচীর নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃ/ত্যু
  • আশাশুনিতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় আঞ্চলিক অ্যাডভোকেসি অনুষ্ঠিত
  • পূর্বের যে কোন সময়ের চেয়ে এবছর পূজা মন্ডপগুলো নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা : কাজী আলাউদ্দীন
  • আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার
  • সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশাশুনী জাসাসের প্রতিবাদ মিছিল
  • আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, চলছে স্বেচ্ছাশ্রমে কাজ
  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বিক্রির পাঁয়তারা
  • আশাশুনি কুল্যা ইউনিয়ন জাসাসের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন