মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির তুয়ারডাঙ্গায় মেম্বার প্রার্থী টুকুর মতবিনিময় সভা

আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী ইব্রাহিম খলিল টুকুর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সকালে তুয়ারডাঙ্গা গ্রামে আলহাজ্ব তফেজ উদ্দিন মোল্যার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রার্থী ইব্রাহিম খলিল টুকু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইমদাদুল হক, আবু জাফর মোল্যা, বাপ্পী সরদার ও কমিন গাইন।

সভায় প্রধান অতিথি বলেন, আমি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা পদে চাকুরি করেছি। অগ্রিম অবসর নিয়ে এলাকার মানুষের কাছে থাকার জন্য গ্রামে এসেছি। আমি তুয়ারডাঙ্গা ঈদগাহ কমিটির সভাপতি, তুয়ারডাঙ্গা এইচএফ হাই স্কুলের সাবেক সভাপতি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দু’বারের সভাপতি ছিলাম। ২০১২ সালে উপজেলার শ্রেষ্ঠ এসএমসি সভাপতি নির্বাচিত হই। আমি ব্যক্তি সহায়তার পাশাপাশি সকলের সহযোগিতা নিয়ে ঈদগাহ পাকা করার কাজ করার সাথে জড়িত ছিলাম। গ্রামের রাস্তার মাটি ভরাট, মসজিদের উন্নয়নে সকলের সাথে কাজ করেছি।

করোনাকালীন সময়ে মানুষের স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করতে সহায়তা করেছি। আমি গ্রামের গরীব রোগিদের বাইরে নিয়ে চিকিৎসা করাতে সহযোগিতা দিয়ে থাকি। এলাকায় বিগত ৩০ বছরে যোগ্য প্রার্থীর অভাব মানুষ উপলব্ধি করে আমাকে নির্বাচনে আসতে দাবী করে আসছিল। তাদের দাবীর প্রেক্ষিতে তাদের আকাঙ্খা মেটাতে আমি মেম্বার পদে নির্বাচনে নামার সিদ্ধান্ত নিয়েছি। আমি নির্বাচিত হতে পারলে, গ্রামের শিক্ষার মান উন্নয়নে যথাসাধ্য চেষ্টা করবো।

একই রকম সংবাদ সমূহ

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকারবিস্তারিত পড়ুন

ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে তার কার্যালয়ে মন্টেনিগ্রো পার্লামেন্টেরবিস্তারিত পড়ুন

ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তরুণদের ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। ICTবিস্তারিত পড়ুন

  • বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী
  • পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
  • এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • পুঁজিবাজারে ৮ মাসে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ
  • গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী