শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেরালকাতা ও কুশোডাঙ্গা ইউপি নির্বাচন আগামী ৫ জানুয়ারী

কলারোয়ায় কেরালকাতা ও কুশোডাঙ্গা ইউপি নির্বাচন আগামী ৫ জানুয়ারী-২২’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বাংলাদেশ নির্বাচন কমিশন কতৃক ঘোষিত ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন-২১’ কলারোয়া উপজেলার ৮ নং কেরালকাতা ও ১০ নং কুশোডাঙ্গা ইউপি’র নির্বাচন অনুষ্ঠানের তফসিল প্রকাশ করা হয়েছে।

তফসিল মোতাবেক উভয় ইউনিয়নে নির্বাচনে প্রতিদ্বন্দী প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ৭ ডিসেম্বর মঙ্গলবার, মনোনয়ন পত্র বাছাই ৯ ডিসেম্বর বৃহস্পতিবার, অপিল দায়ের ১০-১২ ডিসেম্বর শুক্রবার-রবিবার, আপিল নিষ্পন্ন ১৩-১৪ ডিসেম্বর সেমবার-মঙ্গলবার, প্রত্যাহার ১৫ ডিসেম্বর বুধবার, প্রতীক বরাদ্দ ১৭ ডিসেম্বর শুক্রবার ও ভোট গ্রহন ৫ জানুয়ারী-২২’ বুধবার। ভোট গ্রহন সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত।

অনুষ্ঠিতব্য ভোটে ৮ নং কেরালকাতা ইউনিয়নের ১৬ হাজার ৪১৪ জন ভোটার (পূর্বে প্রকাশিত) ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ৮ হাজার ১৬১ জন ও মহিলা ভোটার ৮ হাজার ২৫৩ জন। ১০ নং কুশোডাঙ্গা ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১২ হাজার ৭৯৫ জন(পূর্বে প্রকাশিত)। এর মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ২৬২ জন ও মহিলা ভোটার ৬ হাজার ৫৩৩ জন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উভয় ইউনিয়নের পূর্বে প্রকাশিত ভোটার তালিকা থেকে ভোটারের নাম সংযোজন ও বিয়োজন শেষে পূর্নাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করা হবে।

এ দিকে, উপজেলার ২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের নির্ঘন্ট বাজার সাথে সাথে চেয়ারম্যান পদে সহ বিভিন্ন পদের আগ্রহী প্রার্থীদের গণসংযোগ জোর কদমে শুরু হয়ে গেছে বলে জানা যায়। উল্লেখ্য, উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১০ ইউপি’র নির্বাচন গত ২০ সেপ্টেম্বর শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তবে ৫ নং কেঁড়াগাছি ইউনিয়নের স্থগিত হওয়া ১টি কেন্দ্রের ভোট আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখবিস্তারিত পড়ুন

২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ

“ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে সারের ডিলার নিয়োগ হওয়ার কথা থাকলেও সারাদেশে দলীয়করণবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি
  • কলারোয়ায় সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন
  • কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ
  • কলারোয়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেফতার
  • কলারোয়ার ইসলামপুর (ব্রজবাকসা) মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ’র ইন্তেকাল