বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনি ইউএনও’র সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

জি এম আল ফারুক, আশাশুনি: দেশের চলমান পরিস্থিতি ও আইন শৃংখলা রক্ষার কথা বিবেচনায় রেখে আশাশুনি উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন সরকারি কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ ও মসজিদের মুসল্লিদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক আলোচনা করেছেন আশাশুনি উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

বুধবার (৭ জুলাই) পৃথক পৃথক ভাবে এ কার্যক্রম পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে ইউএনও কৃষ্ণা রায়, উপজেলা জামায়াতের নায়েবে আমীর নূরুল আবছার মুর্তজা, এসিস্ট্যান্ট সেক্রেটারী এড. শহিদুল ইসলাম, যুব সভাপতি রুকনুজ্জামান, উপজেলা শ্রমিক কল্যাণ সহ সভাপতি মোঃ মাসুম বিল্লাহ, কুল্যা ইউনিয়ন সভাপতি (যুব বিভাগ) আক্তারুজ্জামান প্রমুখ আলোচনা রাখেন ও উপস্থিত ছিলেন।

এসময় দেশের সৈর শাসনের অবসানের পরবর্তীতে দেশের কোন কোন স্থানে অনাকাঙ্খিত ঘটনা ও আইন শৃংখলা বিনষ্টের বিষয় উত্থাপন করে জামাতের নায়েবে আমীর বলেন, আমরা আইন শৃংখলা রক্ষা ও মানুষের জানমালের ক্ষতি না হয় সেব্যাপারে রাতদিন কাজ শুরু করেছি।

ইনশাল্লাহ আইন শৃংখলা বাহিনী, সেনা বাহিনীর পাশাপাশি আমরাও সতর্কাবস্থায় মানুষের পাশে থেকে কাজ করবো। তিনি সকলকে সচেতনতা ও সতর্কতার সাথে দায়িত্বশীলভাবে স্ব স্ব দায়িত্ব পালনের আহবান জানান।

পরবর্তীতে জামায়াত নেতৃবৃন্দ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলামের সাথে তাদের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ এবং জোহর সালাত বাদ উপজেলা পরিষদ জামে মসজিদে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর