বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে জাতীয় সম্পদ রক্ষা ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল ও সমাবেশ

জি এম আল ফারুক, আশাশুনি: জাতীয় সম্পদ রক্ষা ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মিছিল ও সমাবেশ করেছে আশাশুনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গতকাল সকাল ১১ঘটিকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আশাশুনি উপজেলা শাখার নাভিদ নৌরজ আকাশ, মফিজুল ইসলাম, ফাহিম হোসেন, মাসুদ রানার নেতৃত্বে একটি বিশাল মিছিল আশাশুনি সরকারি কলেজের সামনে থেকে বের হয়ে আশাশুনি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে জাতীয় সম্পদ রক্ষা ও সংখ্যালঘুদের নিরাপত্তার লক্ষ্যে জন সচেতনা বৃদ্ধির জন্য আশাশুনি উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল সমাবেশে অংশগ্রহণ করেন আশাশুনি সরকারি কলেজ ও আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী।

বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ বলেন-কোন অপশক্তি যদি রাষ্ট্রীয় সম্পদ ও সংখ্যালঘু সম্প্রদায়ের কোন ক্ষতি করতে চায় তাহলে আমরা তাদেরকে সর্বাত্মকভাবে প্রতিরোধ করব। সকল অপশক্তির বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ ইতোমধ্যে রুখে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতে সকল চক্রান্ত নস্যাৎ করতে আমরা অঙ্গীকার বদ্ধ।

সমাবেশ শেষে অত্র এলাকার দূর্গাপুর, আদালতপুর (৪নং ওয়ার্ড), গাছতলার (১নং ওয়ার্ড) হিন্দু সম্প্রদায়ের পরিবারের প্রতি খোঁজ খবর নেন ছাত্র নেতৃবৃন্দ এবং তাদের বাড়ি ও মন্দিরের নিরাপত্তায় নিজেদেরকে ঐক্যবদ্ধ থাকতে আহŸান জানান। সাথে সাথে তাদের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়‌।

একই রকম সংবাদ সমূহ

ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

ইউনিয়ন পরিষদ (ইউপি) দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। আর অক্টোবর থেকেবিস্তারিত পড়ুন

বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার

সরকারিভাবে কোনো ধরনের খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েেশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়াবিস্তারিত পড়ুন

দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়নবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী