শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনি থানা পুলিশের অভিযানে আটক রহিম গাজী

আশাশুনি থানা পুলিশ নিয়মিত মামলার এক আসামীকে আটক করেছে।

থানার এসআই বিজন কুমার সরকার জানান, আশাশুনি থানার ১৯নং মামলার নিয়মিত আসামী সদর ইউনিয়নের শীতলপুর গ্রামের মৃত আব্দুল খালেক গাজীর পুত্র আব্দুর রহিম গাজীকে আটক করা হয়।

এসআই বিজন আরও জানান, সোমবার সঙ্গীয় ফোর্স নিয়ে দেবহাটায় অবস্থান করি। গোপন সংবাদের ভিত্তিতে আব্দুর রহিম গাজীকে দেবহাটার গাজীর হাট থেকে আটক করা হয়।

উল্লেখ্য, গত ১২/৩/২৩ তারিখে সকালে শীতলপুর কুলসুমিয়া এতিমখানার প্রতিষ্ঠাতা আলহাজ্ব আকরাম হোসেন ও তার সহোদর ভাই আইয়ুব আলী সরদারকে শীতলপুর সাইক্লোন শেল্টারের পাশে রাস্তার উপর, দা, চাইনিজ কুড়াল, চাপাতী, জিআই পাইক ও লোহার রড দিয়ে মারপিট করে রক্তাক্ত জখম করা হয়। এসময় থানার এসআই বিজন কুমার সরকার ঘটনাস্থলে পৌছে আকরাম হোসেন ও আইয়ুব আলীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আশাশুনি হাসপাতালে নিয়ে আসে। পরে অবস্থার অবনতি হলে দুইজনকে সাতক্ষীরা হাসপাতালে রেফার করা হয়।

এব্যাপারে আকরাম হোসেনের স্ত্রী তানিয়া আকরাম বাদী হয়ে ১৩ জনকে আসামী করে আশাশুনি থানায় একটি মামলা দায়ের করে। ঐ মামলার পরিপ্রেক্ষিতে দেবহাটার গাজীরহাটে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

থানা অফিসার ইনচার্জ মোমিনুল ইসলাম পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামী যত দুর্ধর্ষ হোক না কেন তাকে আইনের আওতায় আনতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন

আশাশুনি উপজেলার প্রান্তিক জনগণের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও যোগাযোগের মেলবন্ধন তৈরিতে কোলা-ঘোলাবিস্তারিত পড়ুন

​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি

​নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী ‘দাঁড়ারখাল’ অবৈধ দখলমুক্ত ও সর্বসাধারণেরবিস্তারিত পড়ুন

বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরার আশাশুনি মডেল মসজিদের হলরুমে দিনব্যাপী পরিবেশ ক্যাম্পেইনেরবিস্তারিত পড়ুন

  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ পৌঁছেছে সাতক্ষীরায়
  • কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী
  • আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনিতে রিপন ও ছট্টুর বিরুদ্ধে ঘের দখলচেষ্টা ও চাঁদাদাবীর প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • ইসরাইলের ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির বাড়ি সাতক্ষীরায়