বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে ৬০ ভুমিহীনকে জমি ও গৃহ হস্তান্তর

আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬০ জন ভুমিহীন-গৃহহীন পরিবারকে জমির দলিল ও গৃহ হস্তান্তর করা হয়েছে।

বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভুমিহীন-গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গ ভবন থেকে ভাচ্যুয়ালী উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানটি সারাদেশের ন্যায় আশাশুনিতে বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। দেশের ৭টি জেলার ১৫৯ উপজেলায় ৩৯ হাজার ৩৬৫ টি গৃহ ও জমি হস্তান্তরের লক্ষ্যে ভাচ্যুয়ালি উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে আশাশুনির ৬০ টি পরিবারের মাঝে ঘরের ও জমির কাগজপত্র ও চাবি হস্তান্তর করা হয়।

উপজেলা নির্বাহীঅ অফিসার মোঃ ইয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভুমিহীন-গৃহহীন পরিবারের হাতে হস্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণপদ পাল, সহকারী কমিশনার (ভ‚মি) দীপা রানী সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ। স্বাগত বক্তব্য রাখেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহাগ খান।

অন্যদের মধ্যে মৎস্যজীবি সমিতি কেন্দ্রীয় মহা সচিব রফিকুল ইসলাম মোল্যা, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, আনসার ভিডিপি কর্মকর্তা হোসনেয়ারা খাতুন, আশাশুনি প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন, সাবেক মুক্তিযোদ্ধা কামন্ডার আঃ হান্নান। উল্লেখ্য, আশাশুনি উপজেলায় ১০৯৭ টি ভুমিহীন গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের জন্য তালিকাভুক্ত করা হয়েছে।

যার মধ্যে প্রথম ধাপে ২৬৮ জনকে, ২য় পর্যায়ে ২৬০ জনকে, ৩য় পর্যায়ে ১৪৭ জনকে এবং বুধবার ৪র্থ পর্যায়ে ৬০ পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হলো।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন

আশাশুনি উপজেলার প্রান্তিক জনগণের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও যোগাযোগের মেলবন্ধন তৈরিতে কোলা-ঘোলাবিস্তারিত পড়ুন

​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি

​নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী ‘দাঁড়ারখাল’ অবৈধ দখলমুক্ত ও সর্বসাধারণেরবিস্তারিত পড়ুন

বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরার আশাশুনি মডেল মসজিদের হলরুমে দিনব্যাপী পরিবেশ ক্যাম্পেইনেরবিস্তারিত পড়ুন

  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ পৌঁছেছে সাতক্ষীরায়
  • কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী
  • আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনিতে রিপন ও ছট্টুর বিরুদ্ধে ঘের দখলচেষ্টা ও চাঁদাদাবীর প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • ইসরাইলের ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির বাড়ি সাতক্ষীরায়