বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনি পরিবার পরিকল্পনা অফিসে জনবল সংকট, সেবা প্রদানে ধীরগতি

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনি উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরে জনবল সংকটের কারণে সেবা প্রদানে ধীরগতি দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আশাশুনি উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে বর্তমানে তিন জনের কাজ দুইজনে পালন করছেন। এদিকে সাতক্ষীরা সদর অফিসে অতিরিক্ত দুইজন কর্মচারী ডেপুটেশনে রয়েছেন। এই জনবলের ভারসাম্যহীনতার কারণে আশাশুনি অফিসে সেবাগ্রহীতারা সময়মতো সেবা পাচ্ছেন না, যা স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।
স্থানীয় বাসিন্দা মো. আবু হাসান বলেন, “আমি গত সপ্তাহে পরিবার পরিকল্পনা সেবার জন্য অফিসে গিয়েছিলাম, কিন্তু কর্মকর্তার অভাবে আমার কাজ সম্পন্ন করতে এক দিন অপেক্ষা করতে হয়েছে। এটা খুবই হতাশাজনক।”
আরেক ভুক্তভোগী জানান, “তিনজন কর্মচারীর কাজ দুইজন কর্মচারী সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন। ফলে আমাদের মতো সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে।”
আশাশুনি উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের এক কর্মচারীরা জানান, “আমরা তিনজনের কাজ দুইজন করছি একজনের জন্য অতিরিক্ত চাপের মধ্যে কাজ করছি। সাতক্ষীরা সদরে অতিরিক্ত দুইজন কর্মচারী ডেপুটেশনে থাকলেও আমাদের এখানে কেন তাদের স্থানান্তর করা হচ্ছে না, তা বোধগম্য নয়।”
তারা আরও জানান, জনবল সংকটের কারণে পরিবার পরিকল্পনা সংক্রান্ত পরামর্শ, স্বাস্থ্য সেবা, এবং প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণে বিলম্ব হচ্ছে।
এদিকে সাতক্ষীরা সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের এক কর্মকর্তা জানান, “আমাদের এখানে দুইজন অতিরিক্ত কর্মকর্তা রয়েছেন, যারা তুলনামূলকভাবে কম চাপে কাজ করছেন। জনবলের সুষম বণ্টন হলে আশাশুনির পরিস্থিতির উন্নতি হতে পারে।” স্থানীয়রা এই সমস্যার দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।
তারা বলছেন, জনবলের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে আশাশুনি উপজেলায় পরিবার পরিকল্পনা সেবার মান উন্নত করা সম্ভব। এ বিষয়ে জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কাছে ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয়রা দাবি জানিয়েছেন।
আশাশুনি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস.এম আতাহার আলী জানান, আশাশুনিতে অফিসে জনবল সংকট থাকার কারণে সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় প্রায় এক মাস আগে নিখোঁজ ছেলের সন্ধানের দাবি জানিয়েছেন এক অসহায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ পৌঁছেছে সাতক্ষীরায়

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশি প্রবাসী শফিকুল ইসলাম ও নাহিদুলবিস্তারিত পড়ুন

  • কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী
  • আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনিতে রিপন ও ছট্টুর বিরুদ্ধে ঘের দখলচেষ্টা ও চাঁদাদাবীর প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • ইসরাইলের ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির বাড়ি সাতক্ষীরায়
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • নৌকা ও বাঁশের সাঁকো দিয়ে চলছে চলাচল : ৬ বছরেও মেরামত হয়নি আম্ফানে বিধ্বস্ত সড়ক
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • শিমু রেজা এমপি কলেজে দুই সংসদ সদস্যকে সংবর্ধনা
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ২৯ এপ্রিল
  • সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা