বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনি মুক্ত দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

জি এম আল ফারুক, আশাশুনি: ৭ ডিসেম্বর আশাশুনি মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, পুস্প স্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। ১৯৭১ সালের ৭ ডিসেম্বর হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাত থেকে বীর মুক্তিযোদ্ধারা আশাশুনি থানা মুক্ত করেন।

দিবসটি পালনের লক্ষ্যে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূরের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থীদের অংশ গ্রহনে র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে গিয়ে শেষ হয়।

এরপর ইউএনও ও মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্প স্তবক অর্পন করা হয়। সবশেষে মুক্তিযুদ্ধ ও আশাশুনি মুক্ত দিবসের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন, ইউএনও মোঃ রনি আলম নূর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান ও উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী।

অনুষ্ঠানে জাতীয় সংসদ নির্বাচনে আশাশুনিতে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি, সাবেক ডেপুটি কমান্ডার লিয়াকত আলী, আঃ করিম, সাবেক সহকারী কমান্ডার সরদার নাজিম উদ্দিন, সদস্য আঃ আজিজ ফকির, বিভিন্ন ইউনিয়ন কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক এস কে হাসান, প্রধান শিক্ষক মোস্তাফিজু রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী