শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনি সদরের ধান্যহাটিতে চেয়ারম্যান প্রার্থী সামছুল আলমের নির্বাচনী গণসমাবেশ অনুষ্ঠিত

আশাশুনি উপজেলা শ্রমিকলীগের সভাপতি এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ঢালী মো. সামছুল আলম নির্বাচনী সমাবেশ করেছেন।

শনিবার (২২ জানুয়ারি) বিকালে আশাশুনি সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সোদকনা ধান্যহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোদকনা ওয়ার্ড বাসির আয়োজনে স্থানীয় ও দলীয় নেতা-কর্মীদের সাথে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন। ঢালী মো. সামছুল আলম-এর কর্মী সভা একপর্যায়ে জনসভায় রুপান্তরিত হয়। প্রায় পাঁচ শতাধিক মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে চেয়ারম্যান প্রার্থী ঢালী মো. সামছুল আলমকে সভাস্থলে নিয়ে যান বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা।

উক্ত নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কাস্টমস অফিসার অরুণ কুমার দাশ। নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: আ.ফ.ম রুহুল হকের প্রতিনিধি শম্ভুজিত মন্ডল।

সভায় বক্তব্য রাখেন আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও আশাশুনি উপজেলা শ্রমিক লীগের সভাপতি ঢালী মো. সামছুল আলম।
আরো বক্তব্য রাখেন, বলাবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সানা, সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার তপন কুমার মন্ডল, হাড়িভাঙ্গা বাজার বণিক সমিতির সহ-সম্পাদক মৃন্ময় মল্লিক, কালিদাস চক্রবর্তী, ভরত চন্দ্র সরকার, সাবেক ইউপি সদস্য ফজলুল রহমান, সিরাজুল ইসলাম, মঙ্গল চন্দ্র রজত, আশাশুনি মহিলা কলেজের ক্রীড়া শিক্ষক নূরুল হুদা প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আশাশুনি উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র মন্ডল।

উক্ত নির্বাচনী জনসভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঢালী মো. সামছুল আলম বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি জনগনের দোরগোড়ায় ইউনিয়ন পরিষদের সেবা পৌঁছিয়ে দিতে আপনাদের কাছে নিজের জন্য দোয়া ও আর্শীবাদ কামনা করছি। আমি যদি ইউনিয়ন পরিষদের চেয়ারে বসতে পারি তাহলে ইউনিয়ন পরিষদকে মাদক, সন্ত্রাস মুক্ত এবং ডিজিটাল পরিষদ হিসাবে পরিগণিত করবো। তাই আমি আশাকরি আমার এই নির্বাচনী জনসভায় যেভাবে আপনারা সাফল্যমণ্ডিত করেছেন তেমনিভাবে আগামী নির্বাচন পর্যন্ত আমার পাশে থেকে আপনাদের সেবা করার সুযোগ তৈরি করে দিন।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ফটিকখালী গ্রামে ৪ একর ৪৩ শতক জমিবিস্তারিত পড়ুন

আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দূর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা মৃত্তিকাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন