রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশুরায় বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি সাময়িক বন্ধ

পবিত্র আশুরা পালন উপলক্ষে দেশের সর্ববৃহত্তম বেনাপোল বন্দর দিয়ে ভারতের পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে এপথে দুই দেশের মধ্যে পাসপোর্ট যাতায়াত সচল হয়েছে।

রোববার (৩০ আগস্ট) সকাল থেকে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে বলে নিশ্চিত করেছেন বন্দরের উপপরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল।

বেনাপোল সিঅ্যান্ডএফ এ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, আশুরা উপলক্ষে সরকারী ছুটিতে আমদানি রফতানি বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে। সোমবার সকাল থেকে পূনরায় বাণিজ্য সচল হবে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি মহাসিন হোসেন জানান, এপথে আমদানি, রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন ও কাস্টমসের কার্যক্রম সচল রয়েছে। ভারতে অবস্থানরত বাংলাদেশিরা ফিরছেন।

এছাড়া করোনার কারনে বাংলাদেশে আটকে পড়া ভারতীয়রা ফিরে যাচ্ছেন।

বেনাপোল বন্দরের আমদানি, রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক বলেন, বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন প্রায় ৪শ ট্রাক বিভিন্ন প্রকারের পণ্য ভারত থেকে আমদানি হয়ে থাকে। ভারতে রফতানি হয় দেড়শো ট্রাক বিভিন্ন ধরনের পণ্য। একদিনে আমদানি পণ্য থেকে সরকারের রাজস্ব আসে প্রায় ২০ কোটি টাকা।

একই রকম সংবাদ সমূহ

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

১৯ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত ঐতিহ্যবাহী প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি জাহিদবিস্তারিত পড়ুন

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক