বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আসছে টাটার ইলেকট্রিক গাড়ি, এক চার্জে চলবে ৪০০ কিমি

ভারতের মার্কেটে টাটা নিক্সন জনপ্রিয় একটি গাড়ি। আর তেমনই জনপ্রিয় হয়েছে গাড়িটির ইলেকট্রিক ভার্সনও। এবার সেই জনপ্রিয়তার দিকে নজর রেখেই নিক্সন ইলেকট্রিক ভ্যারিয়েন্টের (ইভি) একটি লং-রেঞ্জ ভার্সন নিয়ে আসতে চলেছে টাটা মোটরস।

গাড়িটি একবারের চার্জে ৪০০ কিলোমিটার পর্যন্ত চলবে। আগামী ৬ এপ্রিল ভারতে একটি ভার্চ্যুয়াল প্রেস মিটের আয়োজন করেছে টাটা মোটরস।
ধারণা করা হচ্ছে, সেদিনই ভারতে টাটা নিক্সন ইভির লং-রেঞ্জ ভার্সন বা ২০২২ টাটা নিক্সন ইভির আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা দেওয়া হবে।

২০২০ সালে ভারতে টাটা নিক্সেন প্রথম ইলেকট্রিক গাড়ি নিয়ে আসে। আগের মডেলের মতোই নতুন টাটা নিক্সন ইভিটিও ৩০.২ কেডব্লুএইচ ভার্সন বাজারে আনা হচ্ছে। নতুন গাড়িটিতে বেশ কিছু পরিবর্তন আনা হতে পারে। সেই সঙ্গে ঢেলে সাজানো হচ্ছে নতুন টাটা নিক্সন ইভির ব্যাটারি। গাড়িতে এমনই একটি বড় ব্যাটারি প্যাক দেওয়া হচ্ছে, এতে একবার চার্জেই ৪০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারবে গাড়িটি।

রাস্তায় টেস্টিংয়ের সময় নিক্সন ইভি-র বেশ কিছু ছবিও ভাইরাল হয়েছে। সেই স্পাই পিকচারগুলি থেকে মনে করা হচ্ছে, টাটা নিক্সন ইভি-র লুকের দিক থেকে বড়সড় কোনও পরিবর্তন করা হচ্ছে না। তবে একাধিক নতুন কালার স্কিম যে এই গাড়ির থাকতে পারে, সেটা মনে করা হচ্ছে। পাশাপাশি দেওয়া হতে পারে নতুন প্রযুক্তিও।

নতুন টাটা নিক্সন ইলেকট্রিক গাড়িতে ৩.৩ ও ৬.৬ কিলোওয়াট এসি চার্জিং দেওয়া হতে পারে। পাশাপাশি এ উন্নত রেঞ্জে বাছাই করা ব্রেক এনার্জি রিজেনারেশন মোডও দেওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া নতুন এই টাটা নিক্সন ইলেকট্রিক গাড়িতে ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম দিতে চলেছে টাটা মোটরস।

একই রকম সংবাদ সমূহ

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

দেশে ও বিদেশে নানামুখী ভোগান্তিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য চলতি মাসেই চালুবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের
  • বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক, নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যুতে জোর
  • জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান
  • ইরানের নাজাফে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল
  • বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • খামেনির জানাজায় হাজির নিহত আহমাদিনেজাদ!
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • সৌদির প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • খামেনির রাষ্ট্রীয় জানাজায় যোগ দিচ্ছেন যেসব বিশ্বনেতা