বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আসছে দুর্গাপূজা, কলারোয়ায় প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা

আগামি মাসে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা। দুর্গাপূজা উপলক্ষে ইতোমধ্যে প্রতিমা তৈরিতে ব্যস্ততা বেড়েছে সাতক্ষীরার কলারোয়ায় প্রতিমা শিল্পীদের।

জানা গেছে, উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে সকাল হতে গভীর রাত পর্যন্ত মাটি দিয়ে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরি কাজে ভাস্কর শিল্পীরা।

পৌরসদরের তুলসীডাঙ্গা ঘোষপাড়া মাতৃপূজা মন্ডপে প্রতিমা তৈরি করছেন সাতক্ষীরার এল্লারচরের প্রতিমা ভাস্কর সুভাষ পাল।
তিনি জানান, ‘এবছর ১২টি প্রতিমা তৈরির কাজ করছেন তিনি।’

উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সন্দীপ রায় জানান, ‘বর্তমানে মহামারী করোনার প্রকোপ কিছুটা কমে আসায় স্বাস্থ্য বিধি মেনে শারদীয়া দুর্গাপূজা পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামি ৬ অক্টোবর মহালয়ের মধ্যে দিয়ে আমন্ত্রণ ও ১০ অক্টোবর মহাপঞ্চমীর বোধন ঘট স্থাপন করে পূজা শুরু হবে। আর ১৫ অক্টোবর বিজয় দশমীর মাধ্যমে সমাপ্তি হবে।’

তিনি আরো জানান, ‘কলারোয়া উপজেলায় এবার ৪২ টি পূজামন্ডপে দুর্গাপূজা হবে।’

সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, উপজেলায় দুর্গাপূজার প্রতিমা তৈরির ৩ জন কারিগর রয়েছেন। তারা হলেন তুলসীডাঙ্গা গ্রামের সঞ্জয় দাস, কাজীহাটের রবিন পাল ও যুগিবাড়ীর ষষ্ঠী পাল। আর বেশির ভাগ ভাস্কর বাইরের। তাদের মধ্যে রয়েছেন এল্লারচরের সুভাষ, ধূলিহারের নবদীপ ও অন্যান্যরা।

প্রতিমা তৈরির কারিগর বা শিল্পীরা জানান, ‘একটি প্রতিমা তৈরিতে শুরু থেকে সর্বশেষ পর্যন্ত আনুমানিক ১৫-২০ দিন সময় লাগে। প্রতিদিন আনুমানিক ১৪ থেকে ১৬ ঘন্টা কাজ করেন তারা।’

তারা আরো জানান, ‘প্রকারভেদে প্রতিটি প্রতিমা তৈরিতে তারা মজুরী হিসেবে ২৫ হাজার থেকে ৫০ হাজার টাকা নেন। সম্পূর্ণ প্রতিমা তৈরিতে ২৫ থেকে ৮০ হাজার টাকার মতো খরচ হয়।’

প্রতিমা তৈরির শিল্পী সুভাষ পাল, সঞ্জয় দাস, রবিন পাল ষষ্ঠী পালসহ অন্যরা জানান, ‘একটি প্রতিমা তৈরিতে বাঁশ, পেরেক ব্যবহার করে কাঠামো তৈরী করা হয়। তারপর কাঠামের সাথে খড় বা বিচুলি দিয়ে পাটের রশি বা দড়ি দিয়ে বাধা হয়। পরে মাটি দিয়ে সংযুক্ত করে পাট, বালি ও মাটির সংমিশ্রণ করে বিভিন্ন রকম প্রতিমা মুর্তি তৈরি করা হয়। এগুলো করতে ধীরে ধীরে, শুকানোর জন্য সময় দিতে হয়। কিছু দিন পর মাটির তৈরি গহনা বা ইমিটাশন গহনা ব্যবহার করা হয়। শেষ পর্যায়ে বিভিন্ন রং এর সাহায্যে পরিপূর্ণতা রূপ দেয়া হবে তৈরিকৃত প্রতিমার।’

সব মিলিয়ে দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরীর প্রস্তুতি চলছে জোড় কদমে। এখন শুধু অপেক্ষা দুর্গা উৎসবের।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!