রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের দেয়া সমরাস্ত্র ‘ফিনিক্স ঘোস্ট’ আসলে কী?

ইউক্রেনে সেনা অভিযানে নতুন লক্ষ্যে এগোচ্ছে রাশিয়া। এবার গোটা ইউক্রেন নয় রুশপন্থীদের আধিক্যে থাকা পূর্ব ইউক্রেন নিয়ন্ত্রণে নিতে মরিয়া হয়ে উঠেছে মস্কো। ওইসব এলাকায় তাই হামলার পরিমাণও বাড়ানো হয়েছে। আর রাশিয়ার সেনাদের এমন আধিপত্য রুখতে ইউক্রেনের সামরিক বাহিনীকে নতুন করে অস্ত্রশস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনের মার্কিন প্রশাসন।

সবশেষ ঘোষণা করা সহায়তার আওতায় ইউক্রেনকে ৮০০ মিলিয়ন ডলার মূল্যের সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এই চালানে নতুন এক ধরনের সামরিক অস্ত্র থাকছে, যা নতুন কৌতূহলের জন্ম দিয়েছে। অজ্ঞাতনামা এই আকাশচারী অস্ত্র বা ড্রোনটিকে ডাকা হচ্ছে ‘ফিনিক্স ঘোস্ট’।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফিনিক্স ঘোস্ট এক ধরনের মনুষ্যবিহীন বোমারু বিমান (ড্রোন)। বিশেষ এই ড্রোনটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান অ্যায়েভেক্স অ্যারোস্পেস। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনের মুখপাত্র জন কিরবির দাবি, পূর্ব ইউক্রেনের ডনবাসে হামলার জন্য ড্রোনটি বিশেষভাবে কার্যকর।

কিরবি আরও বলেন, ‘পাহাড়ের খাঁজে অবস্থান করা লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সক্ষমতা রয়েছে ফিনিক্স ঘোস্টের।’ তবে ড্রোনটির সক্ষমতা নিয়ে বিস্তারিত কিছুই জানাননি কিরবি। তিনি আরও জানিয়েছেন, এখনও ইউক্রেনের হাতে ড্রোনটি পৌঁছায়নি। শিগগিরই ড্রোনটি ইউক্রেন পেতে যাচ্ছে বলে তার কথায় ইঙ্গিত রয়েছে।
সূত্র: আল জাজিরা

একই রকম সংবাদ সমূহ

যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

যুক্তরাষ্ট্রে ভিসা বা থাকার অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করলে দেশেবিস্তারিত পড়ুন

এক মিনিটের স্ক্যানে এআই বলে দিচ্ছে শরীরের রোগ : হংকংভিত্তিক গবেষণা

রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই শরীরে বাসা বাঁধছে নানা অসংক্রামক রোগ। ডায়াবেটিস,বিস্তারিত পড়ুন

সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ, ওমরাহ পালন করলেন ব্রাজিলের ফুটবলার

ব্রাজিল নারী ফুটবল দলের ডিফেন্ডার ক্যাথলিন সুজা ইসলাম গ্রহণের পর দ্বিতীয়বারের মতোবিস্তারিত পড়ুন

  • ঐতিহাসিক বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ট্রাম্প, শি ও পুতিনের
  • মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে
  • ট্রাম্প ও পুতিনকে যে বিষয়ে সতর্ক করলেন শি
  • ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম: পিউ রিসার্চ সেন্টার
  • ১৩০০ বছরের মসজিদের সন্ধান, দেয়ালে মিলল মহানবীর (সা.) প্রতি দরুদ
  • প্রথমবারের মতো একসঙ্গে পুতিন, ট্রাম্প ও শি জিনপিং
  • বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বিশ্বের প্রভাবশালী শীর্ষ ১০ মুসলিম ব্যক্তিত্ব কারা
  • জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে তিন কোটি মার্কিন ডলার পাবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী
  • ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ : আইনমন্ত্রী
  • খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর
  • রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইলেন প্রধানমন্ত্রী