শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইউক্রেনের আরেকটি ‘গুরুত্বপূর্ণ শহর দখল’ করল রাশিয়া

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ সেনারা খারকিভ প্রদেশের ইজিয়াম শহরের দখল নিয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রোসিয়া টোয়েন্টিফোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে।

খারকিভের ইজিয়াম শহর ভৌগলিকভাবে বেশ গুরুত্বপূর্ণ। এই শহরে পূর্ব ডনবাসের একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক রয়েছে।

রাশিয়ানরা যদি সত্যি সত্যি শহরটির নিয়ন্ত্রণ নিয়ে থাকে তাহলে ইউক্রেনের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে অবস্থানরত সেনাদের মধ্যে সংযোগ ঘটাতে পারবে।

তাছাড়া শহরটি খারকিভের প্রাণকেন্দ্রে অবস্থিত এবং এখানে একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশনও আছে।

ইজিয়াম শহরের দখল নেওয়ার ব্যাপারে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাসেনকোভ বলেন, রাশিয়ার সেনাবাহিনীর বিশেষ সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে।২৪ মার্চ সকালে সেনাবাহিনীর একটি ইউনিট খারকিভ প্রদেশের ইজিয়াম শহরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে।

তবে ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে শহরটির দখল নিয়ে এখনো রাশিয়ানদের সঙ্গে লড়াই হচ্ছে।

এদিকে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের একজন গোয়েন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, ইজিয়াম শহরের দখল রাখতে রুশ সেনাদের ওপর পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনারা।
সূত্র: বিবিসি

একই রকম সংবাদ সমূহ

১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ১৬ বছর ধরে এদেশের জনগণের ওপর চালানো নির্যাতন-নিপীড়ন,বিস্তারিত পড়ুন

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা ও নির্মাতা নানা পাটেকার আর নেই। গোয়ায়বিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন