বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মারিউপলে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার

বেসামরিক মানুষকে সরিয়ে নিতে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মারিউপলে নতুন করে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া।

শহর কর্তৃপক্ষের বিবৃতি অনুযায়ী স্থানীয় সময় রোববার (৬ মার্চ) সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে।

বেসামরিক বাসিন্দারা এ সময় শহর ছেড়ে যাওয়ার সুযোগ পাবেন।

মারিউপলের শহর কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যক্তিগত গাড়িতে যারা যাচ্ছেন তারা যেন রেডক্রসের বাসের পেছনে পেছনে থাকেন। এও বলে দেওয়া হয়, যেন কোনো আসন খালি না থাকে।

এর আগে ইউক্রেনের দুই শহরে যুদ্ধবিরতির ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। শহর দুটি হলো- মারিউপুল ও ভোলনোভখার।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র সাংবাদিকদের বলেন, মস্কোর স্থানীয় সময় শনিবার (৫ মার্চ) সকাল ১০টা থেকে খণ্ডকালীন যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। ইউক্রেনের মারিউপুল ও ভোলনোভখার বাসিন্দারা যেন নিরাপদ স্থানে সরে যেতে পারেন, সে জন্যই এ যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হলো।

বিবিসি জানায়, এ যুদ্ধবিরতি স্থানীয় সময় শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৭ ঘণ্টা স্থায়ী হবে। তবে আল জাজিরা জানায়, এ সময় ৫ ঘণ্টা স্থায়ী হতে পারে।

এর আগে বৃহস্পতিবার (৩ মার্চ) প্রতিবেশী দেশ বেলারুশের গোমেল অঞ্চলের অজ্ঞাত এক স্থানে তিন ঘণ্টা ধরে চলে বৈঠক। আলোচনায় রাশিয়াকে মানবিক করিডোর প্রতিষ্ঠায় রাজি করানো হয়, যেন বেসামরিক মানুষজন গোলযোগপূর্ণ এলাকা ছেড়ে চলে যেতে পারে এবং তুমুল লড়াইয়ের জায়গাগুলোতে মানুষকে চিকিৎসা ও খাদ্য সাহায্য পৌঁছে দেওয়া যায়।
ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলও পোডোলিয়াক জানান, দ্রুত যুদ্ধবিরতি এবং যুদ্ধবিরতি চুক্তির বিষয়টিও আলোচনায় এসেছে। আলোচনায় ক্রিমিয়া ও দোনবাসকে স্বীকৃতি দেওয়ার রুশ দাবি ইউক্রেন মানতে পারেনি বলেও জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

দেশে ও বিদেশে নানামুখী ভোগান্তিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য চলতি মাসেই চালুবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের
  • বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক, নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যুতে জোর
  • জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান
  • ইরানের নাজাফে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল
  • বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • খামেনির জানাজায় হাজির নিহত আহমাদিনেজাদ!
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • সৌদির প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • খামেনির রাষ্ট্রীয় জানাজায় যোগ দিচ্ছেন যেসব বিশ্বনেতা